হাওড়া, ১৮ জুন:- শুক্রবার দুপুরে হাওড়ার বাঁধাঘাটে এক বছর চল্লিশের মহিলা আচমকাই গঙ্গায় ঝাঁপ দেন। খবর পেয়ে সেসময় ঘাটে উপস্থিত মানুষজন তাঁকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। এরপর মালিপাঁচঘড়া থানার পুলিশ ওই মহিলাকে হাসপাতালে চিকিৎসা করিয়ে তাঁর পরিবারের হাতে তুলে দেন। মহিলা প্রাণে রক্ষা পান। তবে কী কারণে তিনি গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন তা এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিন দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে। ওই মহিলা আচমকাই গঙ্গার ঘাটে এসে ঝাঁপ দেন বলে জানা যায়। তবে তাকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে।
Related Articles
নিজেদের সন্তানদেরই বিক্রির অভিযোগ। এক দালাল সহ দম্পতি গ্রেফতার।
হাওড়া, ১ ডিসেম্বর:- এক দম্পতি নিজেদের সন্তানদের বিক্রির অভিযোগে এক দম্পতি সহ মোট তিনজনকে গ্রেফতার করলো সাঁকরাইল থানার পুলিশ। ধৃতদের নাম রত্না বর, বিশ্বজিৎ বর এবং শ্যামলি নস্কর। রত্না এবং বিশ্বজিৎ দম্পতি। পুলিশ সূত্রে খবর, বিশ্বজিৎ এবং রত্নার বাড়ি সাঁকরাইলের উলা গ্রামে। তাদের চারটি ছেলে-মেয়ে। বিশ্বজিৎ সেভাবে কোনও কাজকর্ম করেন না। বউয়ের সঙ্গে শ্বশুরবাড়িতে থাকতেন। […]
অফিস টাইমে ১০০ শতাংশ লোকাল ট্রেন চালানোর কথা ঘোষণা।
কলকাতা , ১২ নভেম্বর:- রাজ্য সরকারের যুক্তি ও নিত্যযাত্রীদের দাবি মেনে যাত্রা শুরু করার দ্বিতীয় দিনেই বাড়তি ট্রেন চালানোর ব্যাপারে সম্মতি দিল রেল। একদিনের ব্যস্ত সময় ১০০ শতাংশ ট্রেনই চালানো হবে বলে স্থির করা হয়েছে। দীর্ঘ সাড়ে সাত মাস পর গতকাল লোকাল ট্রেন পরিষেবা ফের শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই যাত্রীদের ভিড় উপচে পড়ে শিয়ালদা ও […]
লকডাউনে কারোর পৌষ মাস, তো কারোর সর্বনাশ ব্যান্ডেলে।
হুগলি,৬ এপ্রিল:- সরকারি নির্দেশে জটলা আটকাতে চায়ের দোকান বন্ধ করতে উদ্যোগী চন্দননগর কমিশনারেট। এক দিনেই রাস্তায় নেমে সমস্ত চায়ের দোকান বন্ধও করে দিলো পুলিশ। অনেক গরিব চায়ের দোকানদারদের আটক করে থানায় নিয়ে যাওয়া হলো। অনেক কাটখড় পুড়িয়ে একদিন থানায় আটকে থাকার পর বাড়ি ফিরলো গরিব দোকানদাররা। তাঁদের অপরাধ পেটের তাগিদে তাঁরা রাস্তার পাশে চা বিক্রি […]







