কলকাতা, ১৭ জুন:- আন্তর্জাতিক কলকাতা বইমেলা আয়োজন নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। জুলাই মাসের প্রথম দিকেই বইমেলা অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু বর্তমান করণা আবহে আত্মশাসন বা কার্যত লকডাউন এর মেয়াদ 30 শে জুন পর্যন্ত বেড়ে যাওয়া এবং ঘোর বর্ষাকালে বইমেলার আয়োজন করা নিয়ে কর্তৃপক্ষ রয়েছেন বলে সংগঠনের সাধারণ সম্পাদক সুধাংশু দে জানিয়েছেন। তিনি বলেন বইমেলা নিয়ে তারা আগ্রহী। তবে করোনা অতিমারির কারণে নির্ধারিত সময়ে অর্থাৎ জানুয়ারি মাসে এবছর আয়োজন করা সম্ভব হয়নি। সে সময় জুলাই মাসে মেলার আয়োজন করা নিয়ে গিল্ড কর্তৃপক্ষ আশাবাদী ছিলেন। করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউয়ে কিভাবে মেলা র আয়োজন করা নিয়ে তারা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলবেন বলে সুধাংশ বাবু জানান। রাজ্য সরকারের পক্ষ থেকে সবুজসংকেত পেলে তারা তিন থেকে চার সপ্তাহের মধ্যেই মেলার প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন বলে তিনি জানিয়েছেন।
Related Articles
আগামী সপ্তাহেই দিল্লিতে মুখোমুখি সাক্ষাৎ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১২ ডিসেম্বর:- বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়া টাকা নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সময় চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, প্রধানমন্ত্রী দেখা করার জন্য সময় দিয়েছেন। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই দিল্লিতে মুখোমুখি সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর। আগামী ১৯ দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক ডেকেছে কংগ্রেস। সোমবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, […]
বিপদে মহিলাদের পাশে দাঁড়াতে হাওড়ায় গড়া হল অ্যান্টি রোমিও স্কোয়াড।
হাওড়া,১২ ডিসেম্বর:- বিপদে মহিলাদের পাশে দাঁড়াতে অ্যাপে প্যানিক বাটনের ব্যবস্থা করল হাওড়া সিটি পুলিশ।এবার থেকে দিনের যে কোনও সময়ে সমস্যায় পড়া মহিলাদের সাহায্য করতে এই ব্যবস্থা করল পুলিশ। রাস্তাঘাটে বেরিয়ে বা বাড়িতে সমস্যায় পড়লে মহিলারা এই বিশেষ বাটন প্রেস করলেই হাওড়া সিটি পুলিশের কন্ট্রোল রুমে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ওই বাটনের মাধ্যমে ওই মহিলার […]
বেলা বাড়তেই ভিড় ব্যান্ডেল চার্চে।
হুগলি , ২৫ ডিসেম্বর:- হালকা শীতের আমেজে সোমবার বড়দিনের সকাল থেকেই ব্যান্ডেল চার্চে উপচে পড়ছে ভিড়। আট থেকে আশি, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ বড়দিনের আনন্দে গা ভাসাতে ভিড় জমান ঐতিহাসিক ব্যান্ডেল চার্চে।ভিড় ও দুর্ঘটনার হাতছানি এড়াতে এবারেও ২৫শে ডিসেম্বর ও ১লা জানুয়ারি চার্চের প্রবেশদ্বার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চার্চ কর্তৃপক্ষ।তাতেই মন খারাপ ব্যণ্ডেল চার্চে বেড়াতে আসা […]








