হুগলি , ১৭ জুন:- পোস্টার বিতর্কে এবার উলটপুরান। ভোটের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় দল বদলু দের বিরুদ্ধে পোস্টার পড়ছে, কোথাও বলা হচ্ছে গদ্দারদের নেওয়া চলবে না কোথাও বলা হচ্ছে বিশ্বাসঘাতক মীরজাফররা দূর হটো। এবার দেখা গেল অন্য ছবি। কোন্নগরে বিভিন্ন জায়গায় উল্টো পোস্টার পড়ল তাতে বলা হয়েছে বিশিষ্ট সাংবাদিক প্রবীর ঘোষাল তৃণমূলের স্বাগত। আবার কোথাও বলা হয়েছে প্রবীর ঘোষাল তুমি এগিয়ে চলো তৃণমূল কর্মীরা তোমার পাশে আসে। অথচ কয়েকদিন আগেই এই প্রবীর ঘোষালের বিরুদ্ধেই কোন্নগরের নানা জায়গায় পড়েছিল বিশ্বাসঘাতক প্রবীর ঘোষাল কে তৃণমূল কংগ্রেসে নেওয়া চলবে না। এই নিয়ে জেলা রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। জেলার তৃণমূল নেতৃত্বের জানিয়েছিল পোস্টার কালচার তৃণমূলের নয়। কেউ হয়তো ভাবাবেগ থেকে এগুলো করেছে। তারপর আবার আজকের প্রবীর ঘোষাল স্বাগতম জানিয়ে এই পোস্টারে নূতন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে সারা উত্তরপাড়া কোন্নগর জুড়ে। তবে এই পোস্টার কারা লাগিয়েছে সেটা উল্লেখ নেই।
Related Articles
মুখ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনায় কমিশনকে ফের রিপোর্ট পাঠালো রাজ্য।
কলকাতা, ১৭ মার্চ:- নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর হামলার ঘটনা নিয়ে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে আজ ফের একদফা রিপোর্ট পাঠিয়েছে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ওই রিপোর্টে মুখ্যমন্ত্রীর ওপর হামলার দিনে তার নিরাপত্তার দ্বায়িত্বে থাকা সব আধিকারিকদের বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর ওই রিপোর্টে মুখ্য সচিব জানিয়েছেন ওই দিন জেলা পুলিশ ভিড় সামলাতে সম্পূর্ণ […]
বৃষ্টির প্রভাবে এলাকার বাজার গুলিতে জনমানব শূন্য , আর্থিক ক্ষতির মুখে সবজি ও মাছ ব্যবসায়ীরা।
মহেশ্বর চক্রবর্তী , ২৬ মে:- করোনা ভাইরাসের আতঙ্ক তার ওপর দোসর ইয়াস ঝড়ের তান্ডব। পুরোপুরি ঘরবন্দী মানুষ। সকাল থেকেই বৃষ্টি পড়ছে। আর এর জেড়ে জন মানব শূন্য হুগলি জেলার অধিকাংশ ঐতিহ্যবাহী প্রাচীন খুচরো ও পাইকারি বাজারগুলো। এই জেলার মধ্যেআরামবাগের সদর ঘাটের বাজার বর্তমানে বয়েজ মাঠের বাজার, গৌরহাটি এলাকার বাজার, শেওড়াফুলির প্রাচীন পাইকারি বাজার, তারকেশ্বর, সিঙ্গুর, […]
বৌমার উপর লক্ষীর ভর করতেই গড়বেতার সাহা বাড়িতে শুরু হয় লক্ষীপুজো
পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর:- বৌমার উপর ধনদেবীর ভর। আর তা দেখেই নিজের বাড়িতে মা লক্ষীর আরাধনা শুরু করেন গড়বেতার গদাধর সাহা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার খড়কুশমা একটি বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামেই বাস করতেন গদাধর সাহা। জমি জায়গার অভাব ছিল না। ফলে জমিতে চাষাবাদ করেই সংসার চালাতেন৷ স্ত্রী আর দুই পুত্রকে নিয়ে সংসার। দুই পুত্র নারায়ণ […]



