আরামবাগ, ১৪ জুন:- পস্কো আইনে হুগলির গোঘাটের এক যুবককে গ্রেফতার করে আরামবাগ মহকুমা আদালতে পাঠাল পুলিশ। মিথ্যা কেসের অভিযোগ আত্মীয়ের। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ধৃত যুবক গোঘাট এক নম্বর ব্লকের বালি অঞ্চলের কালতা কানাইপুর এলাকার বাসিন্দা। প্রতিবেশি একটি মেয়েকে নাকি যৌন হেনস্তা করে বলে অভিযোগ। মেয়েটির বাড়ির লোকজন গোঘাট থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন।পুলিশ অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করে। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম জয়ন্ত রায়।এদিন গোঘাট থানার পুলিশ মেডিকেল করার পর ধৃত যুবককে আরামবাগ মহকুমা আদালতে তোলে। এই বিষয়ে ধৃত যুবককের গ্রাম সম্পর্কে দাদা পল্টু ঘোষ বলেন যৌন হেনস্তার জন্য পস্কো আইনে যে ছেলেটিকে ধরা হয়েছে সেটা সম্পুর্ন ভাবে ফাঁসানো হয়েছে।ছেলেটি নির্দোষ।গ্রামের সকল মানুষ লিখিত ভাবে নিরপেক্ষ তদন্তের দাবী তুলেছে।পুলিশ তদন্ত না করে কেবল মাত্র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে।আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক।যদিও পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে।
Related Articles
করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেল।
কলকাতা ,১ অক্টোবর:- করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেল। এখনও পর্যন্ত দুই লাখ ৬০ হাজার ৩২৪ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ২৮ হাজার ৭৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৮৭ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় ২ হাজার ৯৯৬ জন করনা […]
দূষণ নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন হুগলি জেলার সাধারণ মানুষ,পাঠানো হচ্ছে চিঠি।
হুগলি, ৩১ অক্টোবর:- দুর্গা পুজোর প্রাক্কালে পশ্চিমবঙ্গ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক নির্দেশিকায় শব্দবাজির ন্যূনতম শব্দমাত্রা ৯০ ডেসিবেল থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবেল করার নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকার প্রত্যাহারের আবেদন করে মুখ্যমন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে চিঠি লিখছেন হুগলি জেলার নাগরিকরা। রেজিস্টার্ড পোস্টে ঐ চিঠি পাঠানোর বিষয়ে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছে বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চ। […]
বিধানসভার অধিবেশন কক্ষে আসন বিন্যাস বদল করা হলো।
কলকাতা, ১ সেপ্টেম্বর:- বিধানসভার অধিবেশন কক্ষে আসন বিন্যাস বদল করা হল। নতুন মন্ত্রীদের জন্য জায়গা করা হচ্ছে মন্ত্রীদের জন্য নির্ধারিত ট্রেজারি বেঞ্চে। আবার ট্রেজারি বেঞ্চের প্রাক্তনীদের জন্য নতুন জায়গা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। তবে আপাতত শূন্যই থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনটি। সেপ্টেম্বরে বিধানসভার আসন্ন স্বল্পকালীন অধিবেশন ওই আসনে কাউকে বসতে দেওয়া হবে না বলে […]





