কলকাতা , ১১ জুন:- নির্বাচনের মুখে চরমপন্থা অবলম্বন করে যারা দলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে তাদের আর দলে ফিরিয়ে নেওয়া হবে না বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ তৃণমূল ভবনে তিনি বলেন মুকুল রায় বিজেপিতে যোগ দিলেও সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটিও কথা না বলে নরমপনথা অবলম্বন করেছিলেন। কিন্তু নিজেদের স্বার্থে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে যারা নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চরমপনথী মনোভাব নিয়েছিলেন তাদের দলে ফেরানোর কোন প্রশ্ন ওঠে না। তবে মুকুল রায়ের অনুগামী হিসাবে যারা দলে ফিরতে চাইছেন তাদের কথা বিবেচনা করে দেখা হবে বলে দলনেত্রী জানিয়েছেন।
Related Articles
কৃষকদের মুখে মাস্ক পড়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে, জমিতে চাষ করার আর্জি পুলিশের।
হুগলি , ২৯ মার্চ:- কৃষকদের মুখে মাস্ক পড়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে, জমিতে চাষ করার আর্জি জানিয়ে বাড়ি বাড়ি ত্রাণ তুলে দিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার তথাগত বসু। গুড়াপ থানার উদ্যোগে নিজেদের মাসিক বেতন থেকে ত্রাণ তহবিল তৈরি করে দিনমজুর পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া। হুগলি গ্রামীন পুলিশের উদ্যোগে গুড়াপ থানার সহযোগিতায় রবিবার গুরাপের বিভিন্ন […]
বইয়ের জন্য হাঁটার বার্তা, ঐতিহাসিক শহর শ্রীরামপুরে বইমেলার উদ্বোধনে।
হুগলি, ৩ জানুয়ারি:- বইয়ের জন্য হাটুন এই বার্তা দিয়ে শুরু হয়ে গেল হুগলির ঐতিহাসিক শ্রীরামপুর শহরের বইমেলা। শ্রীরামপুর পুরসভা উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করলেন সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা, উপ-পুরপ্রধান উত্তম নাগ, এবং বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার সিং এবং […]
সিঙ্গুরের মাটিতে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী , তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি
হুগলি , ৩০ মার্চ:- সিঙ্গুরের মাটিতে ভোট প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। আগামী কাল অর্থাৎ বুধবার সিঙ্গুরের রতনপুরে নির্বাচনী জনসভা করবেন তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই সিঙ্গুরে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন সিঙ্গুর আন্দোলনের নেতা বেচারাম মান্না। আর বেচারাম মান্নার সমর্থনে সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। […]







