হাওড়া, ৯ জুন:- হাওড়ার নেতাজি সুভাষ রোডের একটি বহুতল আবাসনের গ্রাউন্ড ফ্লোরে বুধবার বিকেলে আগুন লাগে। ইলেকট্রিক মিটার বক্স থেকেই প্রথমে আগুনের ধোঁয়া বেরতে দেখা যায়। স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে আসেন। বাসিন্দাদের দ্রুত ফ্ল্যাটের বাইরে বের করে আনা হয়। দমকলের একটি ইঞ্জিন সেখানে আসে। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বড়সড় ঘটনার হাত থেকে বেঁচে যান সকলে। বাসিন্দাদের অভিযোগ, ফ্ল্যাটের মালিক গ্রাউন্ড ফ্লোরটিকে বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে রেখেছেন। নিয়ম বহির্ভূতভাবে সেখানে বেশি লোডের ইলেকট্রিক ব্যবহার করা হচ্ছে। সেই কারণেই দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা। দমকলের স্টেশন অফিসার জানান, অভিযোগ খতিয়ে দেখা হবে। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা দেখেই তদন্ত হবে।
Related Articles
ট্যাক্সি থেকে এক নাবালককে নামিয়ে ‘পালানো’র সময় পুলিশের হাতে আটক যুবক।
হাওড়া, ২৯ জুলাই:- ট্যাক্সি থেকে এক নাবালককে নামিয়ে ‘পালানো’র সময় পুলিশের হাতে আটক যুবক। উত্তেজনা হাওড়ার সাঁত্রাগাছি বাসস্ট্যান্ডে। রাস্তায় এক নাবালককে ট্যাক্সি থেকে নামিয়ে দিয়ে একটি মেয়েকে নিয়ে ‘পালানো’র সময় পথচারীদের হাতেনাতে ধরা পড়ে গেলো এক যুবক। ঘটনাটি ঘটেছে আজ সকালে হাওড়ার সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে। জানা গেছে, মেয়েটির বাড়ি সাঁতরাগাছির প্রেস কোয়ার্টার এলাকায়। যুবকের বাড়ি মুর্শিদাবাদে […]
কুসংস্কার দূর করতে বিজ্ঞান মঞ্চের বিশেষ সচেতনতা মহানাদে।
হুগলি, ৩ মে:- মঙ্গলবার পোলবা দাদপুর ব্লকের মহানাদ পঞ্চায়েতের সুদর্শন এ সাপের কামড়ে এক সাড়ে চার বছরের শিশুর মৃত্যু হয়। সুরজিৎ রুইদাস নামে ওই শিশুকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। বুধবার কুসংস্কার দূর করতে পোলবা দাদপুর ব্লকের মহানাদ গ্রাম পঞ্চায়েতের সুদর্শন গ্রামে মৃত সুরজিৎ […]
পুজো গাইডলাইন প্রকাশ করল নবান্ন
কলকাতা , ২৮ সেপ্টেম্বর:- মহামারীর আবহে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করে পুজোর আয়োজন করতে বিভিন্ন বিধি নিষেধের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় । দিন কয়েক আগে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বারোয়ারী পুজোর উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মৌখিক ভাবে যেসব বিধি নিষেধ ও পরামর্শ দিয়েছিলেন তার সঙ্গে সঙ্গতী রেখে সোমবার বিস্তারিত ভাবে বারোয়ারী পুজোর গাইডলাইন প্রকাশ করল নবান্ন।মুখ্যমন্ত্রীর […]





