সুদীপ দাস , ৯ জুন:- ইয়াসের পর প্রাকৃতিক বিপর্যয় যেন কোনভাবেই থামছে না। ইতিমধ্যেই প্রবল বজ্রাঘাতে মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। আর আগামি ১১ তারিখ গঙ্গায় বান আসতে চলেছে বলে আগাম সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। সেইমত গঙ্গা তীরবর্তী স্থানীয় প্রশাসনগুলি বানের হাত থেকে প্রান রক্ষায় তৎপর হয়েছে। হুগলী-চুঁচুড়া পৌরসভার বিস্তীর্ণ এলাকা গঙ্গা লাগোয়া। গঙ্গাপারে থাকা সাধারন মানুষদের ইয়াসের পর একমাসের মধ্যে ২য় বার সতর্ক করছে পৌর প্রশাসন। বানের সময় সকলকে সরিয়ে ফেলার ব্যাবস্থা করা হয়েছে। পুর এলাকার বিভিন্ন পাকা স্কুলে তাঁদের জন্য ত্রান শিবিরের আয়োজন করা হয়েছে। পৌর প্রশাসক গৌরিকান্ত মুখার্জীর মতে বান আসছে এবং তা ভয়াবহ হতে পারে ধরে নিয়েই আমরা যাবতীয় সতর্কতা অবলম্বন করছি। হুগলী নদীর জলোচ্ছ্বাস যাই হোক না কেন কোনভাবেই যেন একটিও প্রান বলি না হয় সেদিকে আমরা বদ্ধ পরিকর।
Related Articles
রাজ্যের বিধায়ক থেকে মন্ত্রী সকলেরই বেতন বৃদ্ধি, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ৬ সেপ্টেম্বর:- রাজ্যের বিধায়ক, মন্ত্রী, প্রতিমন্ত্রী সকলেরই বেতন বৃদ্ধি করা হল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিধানসভায় প্রতিটি স্তরেই ৪০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন। তবে তাঁর নিজের বেতন তিনি বাড়াচ্ছেন না। এদিন বিধানসভায় অধিবেশনের শেষে মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই সরকার বিধায়কদের বেতন […]
বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক বর্জনের ডাক। হাওড়া পুরসভায় ড্রেন ও প্লাস্টিকের প্রতীকী বিবাহ বিচ্ছেদ।
হাওড়া, ৫ জুন:- “ড্রেন ও প্লাস্টিকের বিবাহ বিচ্ছেদ।” এই ক্যাচলাইনকে সামনে রেখে শনিবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের সকালে অভিনব কর্মসূচি নিয়েছিল হাওড়া পৌর নিগম। এই অভিনব ক্যাচলাইনের মাধ্যমে মেসেজ দেওয়া হয় প্লাস্টিক এবং নিকাশি নালা দুজনেই দুজনের শত্রু। তাই প্লাস্টিকের যত্রতত্র ব্যবহার যেন আর না করা হয়। এবার থেকে প্লাস্টিকের ব্যবহার কমাতে উদ্যোগী হল […]
সিটুর আইন অমান্য কর্মসূচি হাওড়ায়।
হাওড়া , ১৮ জানুয়ারি:- কৃষি আইন প্রত্যাহার সহ ১০ দফা দাবিতে হাওড়ায় আইন অমান্য ও জেল ভরো আন্দোলন করল বাম সংগঠন সিটু। সোমবার দুপুরে হাওড়া ময়দান চত্বরে জমায়েতের পর সিটু কর্মীরা মিছিল করে ময়দান ফ্লাইওভারের সামনে এলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। সিটু কর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড টপকে দ্বিতীয় ব্যারিকেডের সামনে চলে আসেন। সেখানে […]




