দক্ষিন ২৪ পরগনা, ৮ জুন:- ইয়াস ও ভরা কোটালে প্লাবিত হয়েছে সুন্দরবন অঞ্চলের হাজার হাজার একর জমি।নষ্ট হয়ে গেছে ফসল। এই পরিস্থিতিতে সুন্দরবনের বিস্তির্ন এলাকায় ত্রান কাজ করছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের উদ্যোগে এবার রান্না করা খাবার দেওয়ার পাশাপাশি বর্ষায় ধান চাষের জন্যে চাষীদের দেওয়া হল ধান বীজ। দক্ষিন ২৪ পরগনার কুলপি ব্লকে ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত সিদ্ধিবেড়িয়া প্রনবানন্দ গ্রামীন সেবাকেন্দ্রের পরিচালনায় এলাকার প্রায় ২০০ জন দুস্থ কৃষকের হাতে ধান বীজ তুলে দেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসী স্বামী মহাদেবানন্দ। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ত্রান দেওয়ার পাশাপাশি দুই ২৪ পরগনা ও পুর্বমেদনীপুরে পুনর্গঠনের কাজ শুরু করেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। তারই অঙ্গ হিসাবে চাষীদের হাতে তুলে দেওয়া হল ধানবীজ। সঙ্ঘের সন্নাসী স্বামী মহাদেবানন্দ বলেন,বর্ষাকাল ধান চাষের সময়। কিন্তু কোটালের জল চাষীদের ঘরে ঢুকে সব বীজ ধান নষ্ট করে দিয়েছে । চাষীরা যাতে ফের ধান চাষ করতে পারে তাই ভারত সেবাশ্রম সঙ্ঘের এই অভিনব উদ্যোগ।
Related Articles
রেড রোডে ঈদের অনুষ্ঠানে এসে ইডি-সিবিআই এর পদক্ষেপ নিয়ে ফের কেন্দ্রকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১১ এপ্রিল:- রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন সি এ এ এবং এনআরসি চালু করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনরায় জানিয়েছেন। রেড রোডে আজ ঐতিহ্যবাহী ইদের জমায়েতে অংশ নিয়ে তিনি বলেন, সিএএ, এনআরসি হবে কি না তা অনেকের মনে প্রশ্ন আছে। রাজ্যে সরকার এই আইন মানছে না। সর্বধর্ম সমন্বয় এবং রাজ্যের সব নাগরিককে […]
আইপিএলের চূড়ান্ত সূচি ঘোষণা।
স্পোর্টস ডেস্ক , ৬ সেপ্টেম্বর:- অবশেষে জল্পনার অবসান. চলতি বছরে আইপিএলের চূড়ান্ত সূচি ঘোষণা করল বিসিসিআই. আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল. চেন্নাইয়ের দুজন ক্রিকেটার ও বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায়, প্রশ্ন উঠছিল প্রথম ম্যাচ কী খেলতে পারবে চেন্নাই ? তবে চেন্নাই সমর্থকদের স্বস্তি দিয়ে আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল […]
বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনায় আতঙ্ক যাত্রীদের মধ্যেও।
হাওড়া, ৩ জানুয়ারি:- বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনায় আতঙ্ক যাত্রীদের মধ্যেও। রবিবার ১লা জানুয়ারি থেকে চালু হয়েছে হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু বিতর্ক কিছুতেই পিছু হটছে না। সোমবার নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি যখন হাওড়া স্টেশনের দিকে আসছিল সেই সময় কুমারগঞ্জ স্টেশনের কাছে কে বা কারাও ওই ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ে। পাথর […]





