কলকাতা , ৭ জুন:- পেট্রোল ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস মালিকদের দাবি মেনে রাজ্য সরকার বাসের ভাড়া পুনর্বিন্যাসের বিষয়টি ভাবনা চিন্তা করছে। এই বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে। কসবার পরিবহন ভবনে আজ রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় বাস মালিকদের ভাড়াবৃদ্ধির দাবি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ফিরহাদ হাকিম অভিযোগ করেন, কেন্দ্র জ্বালানির উপর থেকে নিয়ন্ত্রণ তুলে নেওয়ার পর প্রতিদিনই পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। এই অবস্থায় বাস মালিকরা পরিষেবা দিতে সত্যিই অসুবিধায় পড়ছেন। অন্যদিকের নিম্নবিত্ত ও গরীব মানুষের কথাও সরকার ভাবছে। এরপরই মন্ত্রী জানান, বাস ভাড়া নির্ধারণে এবার একটি কমিটি তৈরি করা হবে। যাত্রী, বাসমালিক সংগঠনের প্রতিনিধি এবং পরিবহন কর্তারা কমিটিতে থাকবেন। সেই কমিটির দেওয়া রিপোর্টের ভিত্তিতে আগামিদিনে সামঞ্জস্যপূর্ন বাসভাড়া ঠিক করা হবে। পাশাপাশি সোমবারের বৈঠকে এবার থেকে ব্যাটারিচালিত ই-বাস ব্যবহারে বেশি গুরুত্ব দেওয়া, বেসরকারি বাসের যে রুটগুলো থেকে আর লাভ আসছে না, সেই রুটগুলির বদলে বিকল্প রুটের পারমিট দেওয়ার মত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
Related Articles
জখম রোগীর ছেলেকে চড় চিকিৎসকের, কিছুক্ষণ পর মৃত্যু রোগীর, ফের কাঠগড়ায় চুঁচুড়া হাসপাতাল।
সুদীপ দাস, ৩০ নভেম্বর:- পথ দূর্ঘটনায় জখম রোগীর চিকিৎসা তো দূরের কথা, উল্টে রোগীর ছেলেকে চড় মারার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনার কিছুক্ষণ পরই রোগীর মৃত্যু। এরপরেই ক্ষোভে পোেটে পরে রোগীর পরিজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বুধবার বিকেলে এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় চুঁচুড়া ইমামবাড়া সদর […]
রিষড়ায় নির্যাতিতা নাবালিকার পরিবারের সাথে দেখা করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
হুগলি , ৬ জানুয়ারি:- রিষড়ায় নির্যাতিতা নাবালিকার পরিবারের সাথে দেখা করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। গতমাসে রিষড়া বারোজীবী এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় যুবকের বিরুদ্ধে।এরপর বিচারের আসায় নির্যাতিতার পরিবার বিভিন্ন থানায় ঘোরে। কিন্তু অভিযোগ তাদের অভিযোগ না নিয়ে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে রাখে পুলিশ প্রশাসন। এরপর কোর্টের দ্বারস্থ হয় বিজেপি মহিলা মোর্চা। […]
উপ নির্বাচনের ভোট গণনার প্রস্তুতি সম্পন্ন।
কলকাতা, ১ নভেম্বর:- রাজ্যের চার বিধানসভা আসন দিনহাটা, শান্তিপুর, খড়দহ এবং গোসাবা উপ নির্বাচনের ভোট গণনা হবে আগামীকাল। ইতিমধ্যেই তার সব প্রস্তুতি সম্পন্ন। ভোটের দিনের মতো কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে গণনা কেন্দ্রে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে দিনহাটা কলেজে দিনহাটা বিধানসভা কেন্দ্রের, রানাঘাট কলেজে শান্তিপুর বিধানসভা কেন্দ্রের, নিউ ব্যারাকপুর আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজে খড়দহ […]








