হুগলি, ৩ মে:- কোভিড পরিস্থিতি ও ইয়াস ঘূর্ণিঝড় কবলিত মানুষদের কথা মাথায় রেখে হুগলি প্রেস ক্লাব ও ভারত সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো “খাদ্য সামগ্রী বিতরণ” অনুষ্ঠান। শ্রীরামপুরে হুগলি প্রেস ক্লাবের ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক বিপন্ন মানুষের হাতে তুলে দেয়া হয় এই খাদ্য সামগ্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী মহাদেবানন্দ,বিশিষ্ট অভিনেত্রী লোপামুদ্রা সিনহা সহ হুগলি প্রেস ক্লাবের সদস্যরা। স্বামী মহা দেবানন্দ জি বলেন বর্তমান পরিস্থিতিতে বহু মানুষ অসহায় অবস্থায় দিনযাপন করছেন,তাদের পাশে থাকতেই আমাদের এই প্রচেষ্টা। হুগলি প্রেস ক্লাবের সম্পাদক তরুণ মুখোপাধ্যায় জানান প্রেস ক্লাবের উদ্যোগে সারা বছর ধরে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়,বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষদের সাথে থাকতেই এই কর্মসূচি। হুগলি প্রেস ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্টরা।
Related Articles
ইয়াসের মোকাবিলায় রিষড়া পৌরসভায় খোলা হলো কন্ট্রোলরুম।
হুগলি , ২৫ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় রাজ্য প্রশাসন সর্বতোভাবে সর্বশক্তি দিয়ে মোকাবিলায় নেমেছে। খোদ মুখ্যমন্ত্রী নবান্নে ২৪ ঘন্টা এই বিপর্যয় মনিটরিং করার জন্য কন্ট্রোল রুমে থাকবেন। এছাড়া প্রতিটি জেলায় বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত প্রশাসন। এদিন রিষড়া পুরসভার পক্ষ থেকে একটি কন্ট্রোল রুমের খোলা হলো। এই পুর এলাকার মানুষদের সাহায্যের জন্য। পুরপ্রশাসক বিজয় সাগর মিশ্র, […]
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রিস্কা চালিয়ে পুরসভায় আসেন কোন্নগর পৌরসভার পুরপ্রশাসক।
সুদীপ দাস , ২৬ ফেব্রুয়ারি:- পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার স্কুটিতে বসে নবান্নে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর দেখানো পথেই শুক্রবার জেলার বিভিন্ন প্রান্তে পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে সামিল হল শাসক দলের নেতা কর্মীরা। এ দিন সকালে কোন্নগরের নিজের বাড়ি থেকে প্রতিকী রিক্স চালিয়ে পুরসভায় […]
ভুয়ো কল সেন্টার খুলে দেশে বিদেশে প্রতারণা , পুলিশের জালে দুই প্রতারক।
হাওড়া , ২৪ নভেম্বর:- ভুয়ো কল সেন্টার খুলে দেশে বিদেশে দীর্ঘদিন ধরে চলছিল প্রতারণা। শিবপুর থানা তদন্তে নেমে গ্রেফতার করেছে দুই প্রতারককে। জানা গেছে, হাওড়ার শিবপুর থানা এলাকার একটি হোটেলে রমরমিয়ে চলছিল কল সেন্টারের নামে প্রতারনা চক্র। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় শিবপুর থানার পুলিশ ওই হোটেলে হানা দিয়ে গ্রেফতার করে দুই প্রতারককে। পুলিশ […]




