হুগলি , ২ জুন:- আগামী কাল অর্থাৎ ৩রা জুন থেকে খুলছে তারকেশ্বর মন্দির। সকাল ৭ টা থেকে ১২ টা পর্যন্ত্য আপাতত খোলা থাকবে মন্দিরের মূল দরজা। ভক্তদের এই নির্দিষ্ট ৫ ঘন্টার মধ্যে মুখে মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাবে না। চোঙার মাধমে জল ঢালতে হবে ভক্তদের।মন্দির খোলার এই নতুন নির্দেশিকা তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষের তরফে মাইকিং করা হচ্ছে আশেপাশের এলাকায়। উল্লেখ্য তারকেশ্বর চত্বরে করোনা সংক্রমন বৃদ্ধির কারনে গত ৮ই মে ভক্তদের প্রবেশ পুরোপুরী বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। সংক্রমন বেশ কিছুটা কমায় পুনরায় মন্দির খোলার ব্যাপারে এই সিন্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে সমস্ত ভক্তদের সরকারী সমস্ত বিধিনিশেষ মেনে চলতে হবে।
Related Articles
হাওড়া থেকেও রওনা হয়েছে পুজোর মিছিল।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- কলকাতার দুর্গোৎসবকে সেরার সেরা শিরোপা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ মিছিল হবে কলকাতায়। সেখানে কলকাতা, হাওড়া ও সল্টলেকের বড়ো পুজো কমিটিগুলো অংশ নেবে। বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তালিকায় জায়গা করে দেওয়ায় ইউনেস্কোকে কৃতজ্ঞতা জানিয়ে বৃহস্পতিবার গোটা রাজ্যজুড়েই ধন্যবাদ-জ্ঞাপন মিছিলের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দলমত নির্বিশেষে সকলে সামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি। কলকাতায় এই মিছিলের […]
পান্ডুয়ার তেলিপাড়ায় হোসিয়ারি কারখানায় ভয়াবহ আগুন।
হুগলি,২২ এপ্রিল:- পান্ডুয়ার তেলিপাড়ায় হোসিয়ারি কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দা ভানু মজুমদারের বাড়িতেই নিজের হোসিয়ারি কারখানা রয়েছে। সন্ধ্যার পর কোনভাবে সেখানেই আগুন লাগে। বাড়ির সকলকে বাইরে বের করে আনা হয়েছে। দমকল আগুন নেভানোর চেষটা চালাচ্ছে। Post Views: 461
চলতি বছরেই কয়লা খনি প্রকল্পের খনন কাজ শুরু দেউচা পাঁচামিতে।
কলকাতা, ১৫ মার্চ:- রাজ্য সরকার চলতি বছরেই দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পের খনন কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে। নবান্ন সভাঘরে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে শিল্পপ্রসার পর্ষদের বৈঠকে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী একথা জানিয়েছেন। তিনি জানান, দেউচা পাঁচামি প্রস্তাবিত খনি প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বেশিরভাগ সমীক্ষাও নমুনা পরীক্ষার কাজ শেষ হয়েছে। […]








