সুদীপ দাস , ২৯ মে:- দেখা করার ২৪ঘন্টার মধ্যেই মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরনের টাকা তুলে দিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ডাঃ রত্না দে নাগ। গত মঙ্গলবার দুপূরে পান্ডুয়া ব্লকে বজ্রাঘাতে মৃত্যু হয় দু’জনের। মৃতেরা হলেন পান্ডুয়া ব্লকের জায়ের দ্বারবাসিনী পঞ্চায়েতের আটপালা গ্রামের স্বপন বাউল দাস এবং পান্ডুয়ার হরাল-দাসপুর পঞ্চায়েতের শিয়ালাগুড়ি গ্রামের কমল মাঝি। মঙ্গল দুপুরে তাঁরা নিজ নিজ জমিতে চাষের কাজ করছিলেন। সেসময় বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁদের। শুক্রবার পান্ডুয়ায় গিয়ে ওই দুই পরিবারের সাথে দেখা করেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী রত্না দে নাগ। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী। সেই আশ্বাসের ২৪ঘন্টার মধ্যেই ক্ষতিপূরণের সরকারি চেক তাঁদের হাতে তুলে দিলেন মন্ত্রী। এদিন মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলীর জেলাশাসক দীপাপ্রিয়া পি, সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলি সহ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। এদিন মন্ত্রী ওই দুই পরিবারের হাতে ২লক্ষ টাকা করে চেক তুলে দেন।
Related Articles
পুজোর মুখে ট্রেন পথে গাঁজা পাচারের অভিযোগ, পুলিশের জালে ৪।
হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- চেন্নাই থেকে কলকাতায় ট্রেন পথে গাঁজা পাচার রুখলো হাওড়া সিটি পুলিশ। চেন্নাই থেকে আসা ট্রেনে চার যুবক গাঁজা সাপ্লাই করতে আসছে শহরে গোপন সূত্রে এই খবর পেয়ে যাত্রী সেজে দাঁড়িয়ে থাকা হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসাররা এদের হাতেনাতে ধরে ফেলেন। প্রায় ১৫০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এই গাঁজা কোথায় নিয়ে […]
ভারতে নিষিদ্ধ চিনা অ্যাপ টিকটক! ওয়ার্নারকে ট্রোলড অশ্বিনের ।
স্পোর্টস ডেস্ক , ১ জুলাই:- ভারতে চিনা অ্যাপ টিকটক নিষিদ্ধ হতেই অস্ট্রেলিয় ওপেনার ডেভিড ওয়ার্নারকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড করলেন টিম ইন্ডিয়ার স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। এবার ভারতীয় গানের সঙ্গে অজি ক্রিকেটারের নাচ নেটিজেনরা আর প্রত্যক্ষ করতে পারবে না বলে মশকরায় বুঝিয়েও দিয়েছেন অশ্বিন। করোনা ভাইরাসের জেরে লকডাউনে ঘরবন্দি হয়ে থাকা অবস্থায় একের পর এক ভারতীয় সিনেমার […]
জগাছায় ছাঁট লোহা ব্যবসায়ীকে গুলি-কান্ডে মূল দুই অভিযুক্ত গ্রেফতার। উদ্ধার আগ্নেয়াস্ত্র।
হাওড়া , ৩ সেপ্টেম্বর:- জগাছায় ছাঁট লোহা ব্যবসায়ীকে গুলি-কান্ডে মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হল শঙ্কর কর্মকার ও তন্ময় চক্রবর্তী ওরফে রিকু। পুলিশ জানিয়েছে এদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এরা জেরায় অপরাধ কবুল করেছে। ঘটনার পর থেকেই এরা এলাকা থেকে পালায়। দীঘা, তমলুক সহ বিভিন্ন জায়গায় এরা কিছুদিন গা ঢাকা দিয়েছিল। ফের […]




