হাওড়া , ২৭ মে:- বালিতে রাস্তায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। এলাকায় চাঞ্চল্য। বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ স্থানীয় পদ্মবাবু রোড ও পঞ্চাননতলার সংযোগস্থলে ঘটে ওই ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম শম্ভু দাস ( ৬৫ )। তদন্তে নেমেছে বালি থানার পুলিশ। এদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় ইলেকট্রিক পোস্টে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পঞ্চাননতলায় বৃষ্টির জল জমে গিয়েছিল। সেই জলের উপর দিয়ে যেতে গিয়ে ঘটে যায় ওই মর্মান্তিক দুর্ঘটনা। কার গাফিলতির জেরে এই ঘটনা পুলিশ তা তদন্ত করে দেখছে।
Related Articles
বিশ্ববিদ্যালয় পরিচালনায় রাজ্যপালের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রীর।
কলকাতা, ৮ সেপ্টেম্বর:- মুখ্য়মন্ত্রী ধৈর্য্য দেখাচ্ছেন কিন্তু ধৈর্য্যের একটা সীমা আছে। এবার রাজ্যপালকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা,পরিকাঠামো, আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে শিক্ষামন্ত্রী শুক্রবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠক করেন। রাজ্যপালের তরফে রেজিস্ট্রারদের বৈঠকে যেতে নিষেধ করা হয়।ফলে বৈঠক নিয়ে বিশেষ জল্পনা তৈরি হয়েছিল। শিক্ষা দফতর সূত্রে খবর ৩০ টি বিশ্ববিদ্যালয়ের […]
বেলুড়ে দুর্ঘটনায় মৃত্যু। ঘাতক লরি আটক করল পুলিশ।
হাওড়া , ২৩ জুন:- বেলুড়ে লরির চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন এক ব্যক্তি। আজ মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ রামধন ঘোষ লেনের গ্যাস গোডাউনের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের খবর, ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় আচমকাই সামনে চলে আসে লরিটি। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। ঘাতক লরিটি […]
ভর দুপুরে হাতির হানা , তাড়া খেয়ে জাতীয় সড়কের উপর দিয়ে ছুটল দলছুট দাঁতাল।
বাঁকুড়া , ১১ জানুয়ারি:- বাঁকুড়া জেলায় হাতির সমস্যা নতুন নয়, বিগত কয়েক দশক ধরে হাতির সমস্যায় জর্জরিত জেলাবাসী। কখনো মানুষের প্রাণহানি তো কখনো বা ফসলের ক্ষয়ক্ষতি। এই দৃশ্য নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাঁকুড়া জেলার মেজিয়া, গঙ্গাজলঘাটি, বেলিয়াতোড়, বড়জোড়া সহ বিভিন্ন ব্লক বেশি ক্ষতিগ্রস্ত। আজ ভরদুপুরে একটি দলছুট দাঁতাল মেজিয়া ব্লকের বিভিন্ন প্রান্তে চসে বেড়াল। নন্দনপুর […]




