কলকাতা , ২৬ মে:- ঘূর্ণিঝড় যশের প্রকোপ সত্ত্বেও রাজ্যে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা গেছে বলে রাজ্যের বিদ্যুৎ দপ্তর জানিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিদ্যুৎ পরিষেবার ক্ষয়ক্ষতি পর্যালোচনার পর বিদ্যুৎ ভবনে এক সাংবাদিক বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ঘূর্ণিঝড় সঙ্গে প্রবল বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা জলমগ্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলায় জল একটু নামলেই ক্ষয়ক্ষতির হিসেব বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। সব দিক খতিয়ে দেখে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের কাছে ক্ষয়ক্ষতি সম্পর্কে রিপোর্ট পেশ করা হবে। একইসঙ্গে তিনি জানান, এই ঘূর্ণিঝড়ের ফলে হাসপাতাল গুলিতে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়নি। স্বাস্থ্য দফতরের সঙ্গে যৌথভাবে আগে থেকেই এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছিল। বিদ্যুৎ কর্মীরা যাতে সতর্কভাবে কাজ করেন এবং প্রাণের ঝুঁকি না নেন সে ব্যাপারেও বিদ্যুৎ মন্ত্রী নির্দেশ দিয়েছেন।
Related Articles
রাজ্য জুড়ে আজ পেট্রোল পাম্পে ধর্মঘট , প্রভাব হাওড়াতেও।
হাওড়া, ৩১ আগস্ট:- কয়েক দফা দাবিতে আজ মঙ্গলবার রাজ্য জুড়ে ২৪ ঘন্টার পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। ধর্মঘটের প্রভাব পড়েছে হাওড়াতেও। সংগঠনের দাবি তাদের ন্যায্য দাবিদাওয়া পূরণ নিয়ে বেশ কিছুদিন ধরেই তারা আন্দোলন করে আসছিলেন। কিন্তু তা পূরণ না হওয়াতেই ২৪ ঘন্টা ব্যাপী আজ ধর্মঘট […]
মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে হাওড়ার শিবপুর এলাকার গরীব মানুষদের হাতে চাল, ডাল ও আলু তুলে দেওয়া হল।
হাওড়া ,২৯ মার্চ:- রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে হাওড়ার শিবপুর এলাকার গরীব মানুষদের হাতে চাল, ডাল ও আলু তুলে দেওয়া হল। রবিবার সকালে অরূপবাবু শিবপুর বাজারে এসে নিজের হাতে প্রায় ২০০ জনের হাতে চাল, ডাল ও আলু তুলে দেন। প্রত্যেককে ৫ কেজি করে চাল, ২কেজি আলু ও ১ কেজি করে মুসুর ডাল দেওয়া হয়। […]
প্রয়াত ফুটবলার চিন্ময় চ্যাটার্জির বাড়িতে সমবেদনা জানাতে শোভনদেব চট্টোপাধ্যায়।
উঃ ২৪পরগনা, ১৯ আগস্ট:- বিখ্যাত ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায় এবং সারা পশ্চিমবঙ্গের গর্ভ বলে মনে করেন আমজনতা আর আজ রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় চিন্ময় চাটার্জী বাড়িতে এসে সমবেদনা জানান তার সহধর্মিণী ও তার ছেলেকে তারপর মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় খড়দহের বিখ্যাত ক্লাব রহড়া সংঘের যেখান থেকে চিন্ময় চট্টোপাধ্যায়ের জীবন এর যাত্রা শুরু হয় সেই […]



