হুগলি , ২৬ মে:- বুধবার হুগলির আরামবাগে ‘ইয়াস’ নিয়ে এক প্রশাসনিক বৈঠক করে গেলেন হুগলি রুরাল এসপি। আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে। এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা শাসক নৃপেন্দ্র সিং, আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল, আরামবাগ থানার আইসি পার্থসারথি হালদার সহ অন্যান্য আধিকারিকরা। অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলা করার জন্য আরামবাগ পৌরসভাও বিশেষ ভাবে প্রস্তুত ছিল। আগে থেকেই দ্বারকেশ্বর নদের ওপর বসবাসকারী বাসিন্দা ও দুর্গতদের অর্থাৎ যাদের ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ তাদের সরিয়ে নিয়ে গিয়ে পাশাপাশি স্কুলের মধ্যে থাকার ব্যবস্থা করে। সেই সাথে তাদের জন্য খাবারেরও ব্যবস্থা করে আরামবাগ পৌরসভা। এদিনের বৈঠক প্রসঙ্গে আরামবাগ মহকুমা শাসক নৃপেন্দ্র সিং জানান সাইক্লোনের বিষয়ে আরামবাগ মহকুমা প্রশাসন সতর্ক আছে। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বৃষ্টি হলেও আরামবাগ মহকুমার পরিস্থিতির কোনও অবনতি নেই। প্রশাসন সতর্কতার সাথে কাজ করছে।
Related Articles
গঙ্গাদুষণ ও ডেঙ্গু রুখতে ঘাটপে হাট কর্মসূচি বৈদ্যবাটি পুরসভার।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- ইতিমধ্যেই দুদিন আগে নবান্নের বৈঠকে পৌরসভার ১২ নম্বর এবং ১৬ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু হাই বার্ডেন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। বৈদ্যবাটি পুরসভার গঙ্গার পাশের ওয়াডগুলোকে এ নিয়ে সচেতন করতে ‘ঘাটপে হাট’ কর্মসূচি নেওয়া হলো। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্রকল্পের অধীনে হুগলী জেলা গঙ্গা পরিষদের উদ্যোগে বৈদ্যবাটি পুরসভার সহযোগিতায় ৫ দিন ব্যাপী […]
সেলের সদর দপ্তর কলকাতা থেকে না সরানোর দাবীতে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীকে ফের চিঠি অর্থমন্ত্রীর।
কলকাতা, ১৯ জুন:- সেলের কাঁচামাল সরবরাহ বিভাগের সদর দপ্তর কলকাতা থেকে যাতে না সরানো হয়, সেজন্য কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ফের চিঠি লিখলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। চিঠিতে অর্থমন্ত্রী উল্লেখ করেছেন, করোনা পরিস্থিতিতে আরএমডি–র অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। শুধু তাই নয়, স্থায়ী কর্মীরাও এই পরিস্থিতিতে অন্য জায়গায় কাজ করতে গিয়ে অসুবিধায় […]
হিন্দমটরের বন্ধ কারখানার চত্বরে যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য।
হুগলি, ৭ অক্টোবর:- হিন্দ মোটরের বন্ধ কারখানার চত্বর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। প্রাতঃভবনে বেরিয়ে এলাকার মানুষ দেখতে পান একটি নিকাশি ড্রেনে যুবকের দেহ পরে রয়েছে।খবর যায় উত্তরপাড়া থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য নিয়ে যায়। ঠিক কি কারণে মৃত্যু হল যুবকের তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত যুবক অজ্ঞাত পরিচয়। এলাকার মানুষের […]








