হাওড়া , ২২ মে:- এখনও হদিশ মেলেনি গঙ্গায় ঝাঁপ দেওয়া যুবক এবং তার শিশুকন্যা ঈশানী কুন্ডুর দেহ। শুক্রবার সকালে বালি ব্রিজ থেকে ঝাঁপ দেন তারক কুন্ডু নামের ওই যুবক। তাঁকে খুঁজতে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। এদিকে, শনিবার সকালে খড়দা থানা এলাকার গঙ্গার ঘাট থেকে এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধার হয়। সেই মৃতদেহটি ঈশানির কিনা তা জানার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, শুক্রবার ভোরে বালি ব্রিজ থেকে তারক কুন্ডু নামে ওই ব্যক্তি প্রথমে তাঁর শিশুকন্যা ঈশানিকে গঙ্গায় ফেলে দেন। এরপর নিজেও গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন। এই অবস্থা দেখে প্রাতঃভ্রমণ করতে আসা পথচলতি মানুষ হতচকিত হয়ে যান। তাঁরা ঘটনাস্থলে ভীড় জমান। ঘটনার সময় গঙ্গায় কোনও মাঝি না থাকায় দুজনেই গঙ্গায় তলিয়ে যান। এরপর প্রত্যক্ষদর্শীরা খবর দেন স্থানীয় বালি থানায়। তাঁদের বয়ান অনুযায়ী গঙ্গায় তল্লাশি শুরু করে রিভার ট্রাফিক পুলিশ। এর পাশাপাশি তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে গঙ্গায় নিখোঁজ তারক কুন্ডু বরানগরের গোপাল লাল ঠাকুর রোডের বাসিন্দা। কি কারণে এমন কাজ করলেন তিনি করলেন তা এখনও পুলিশ জানতে পারেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
বিপুল পরিমাণে নগদ অর্থ সহ আটক দুই হাওড়ায়।
হাওড়া, ১৮ আগস্ট:- বিপুল পরিমাণে নগদ অর্থ সহ হাওড়া স্টেশন থেকে আরপিএফের হাতে আটক হয়েছেন দুই ব্যক্তি। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে আটত্রিশ লক্ষ টাকা। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে আরপিএফ। আরপিএফ সূত্রে খবর বৃহস্পতিবার বিকেল নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৪ নম্বর এবং ৫ নম্বর গেটের কাছে দুই যুবককে পিঠে […]
সোনা বন্দক রেখে ৩৩ হাজার টাকা এম্বুলেন্সের ভাড়া মেটালেন কোন্নগরের গৃহবধূ।
হুগলি , ১৪ মে:- এমনই অভিজ্ঞতার স্বীকার কোন্নগরের যুবতি তনুশ্রী মজুমদার। তার স্বামী মেহতাব আলম আনসারিকে ভর্তি করেন হিন্দমোটরের একটি বেসরকারী হাসপাতালে। কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে গতকাল। অক্সিজেন লেভেল কমতে থাকে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় অবস্থা ভালো না, অন্য হাসপাতালে নিয়ে যেতে। হিন্দমোটর অঞ্চলে কোনো সিসিইউ অ্যাম্বুলেন্স না পেয়ে দমদমের এক বেসরকারী অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোাগ […]
থাইল্যান্ডের এশিয়ান যোগাসনে সোনা অর্জন সিঙ্গুরের নেহার।
হুগলি, ৩০ জুন:- থাইল্যান্ড এর রাজধানী ব্যাংকক কে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামের নেহা বাগ আর্টিস্টিক সোলো যোগা প্রতিযোগিতায় সোনা অর্জন করে। এছাড়া ট্রাডিশনাল যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। এদিন সিঙ্গুরে ফিরতেই জাতীয় পতাকা নিয়ে ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা সহকারে গ্রামবাসীরা বাড়িতে নিয়ে আসে। নেহার সাফল্যে খুশি গ্রামের সকলেই। এর আগে ২০২২ […]





