কলকাতা, ২১ মে:- আসন্ন ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় স্বাস্থ্য দপ্তর থেকে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বসিরহাট স্বাস্থ্য জেলা, ঝাড় গ্রাম স্বাস্থ্য জেলা, ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা এবং নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সব হাসপাতালের চিকিৎসক নার্স এবং চিকিৎসার সঙ্গে সংযুক্ত সমস্ত কর্মীদের ছুটি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। কন্ট্রোল রুম থেকে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশেষ করে এই সব জেলার প্রসূতি মায়েদের হাসপাতালে আগে থেকে ভর্তি করার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের কয়েকদিনের মধ্যে সন্তান জন্ম নেবার সময় রয়েছে তাদের জন্য এই ব্যাবস্থা নিতে বলা হয়েছে। বিপর্যয়ের সময় যাতে তাঁদের কোনো সমস্যায় পড়তে না হয়। প্রত্যেক জেলায় ব্লক স্তর পর্যন্ত সাস্থ্য দপ্তরের নিজস্ব কন্ট্রোল রুম খুলতে বলা হয়েছে।
Related Articles
পুজো উদ্বোধনে ববি হাকিম।
হাওড়া, ৫ অক্টোবর:- “দুর্গাপুজোর আবরণ উন্মোচনের মাধ্যমে আমরা মাতৃজাতিকেই সম্মান জানাই। মাতৃজাতিকে সম্মান জানানোর জন্যই এই দুর্গাপূজা।” শনিবার দুপুরে হাওড়ার দক্ষিণ রায়তলা দুর্গাপূজা কমিটির উদ্বোধনে এসে মঞ্চে ওই বক্তব্য রাখেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিনের পুজো উদ্বোধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী সহ অন্যান্যরা। Post Views: 224
খদ্দের না আশায় চরম সমস্যা ও আর্থিক সংকটে পড়েছেন যৌনকর্মীরা।
পূর্ব বর্ধমান ,২১ মার্চ:- করোনা ভাইরাসের আতঙ্কে খাঁ খাঁ করছে পূর্ব বর্ধমানের কালনার নিষিদ্ধ পল্লী। খদ্দের না আশায় অনেকটাই বন্ধ দোকানপাট। মাথাই হাত যৌন কর্মীদের। কাজ না হওয়ায় চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছেন বহু যৌনকর্মিরা। দিন হোক,বা রাত, দূর দূরান্ত থেকে এসে কালনার নিষিদ্ধ পল্লীতে ভীড়জমান বহু মানুষ এই পল্লীতে ।জমজমাট ভাবে চলে ব্যবসা ,মুখে […]
ইতিহাসে বাবর,হুমায়ুনের পাশাপাশি মমতাকেও পড়তে হবে – সায়ন্তন বসু।
হুগলি,৯ ডিসেম্বর:- সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের করা অষ্ঠম শ্রেনীর এই প্রশ্নটি নিয়ে আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার বিজেপি নেতা সায়ন্তন বাসু হুগলীর চন্ডীতলার জঙ্গলপাড়ায় এক প্রকাশ্য সমাবেশে এসে সিঙ্গুর মহামায়া স্কুলের করা এই প্রশ্ন নিয়ে সরকারের সমালোচনা করে শিক্ষা ব্যবস্থার প্রতি আঙুল তুলেছেন ? তিনি জনসভায় বলেন, ” সিঙ্গুর মহামায়া স্কুলে প্রশ্ন করা […]




