পূর্ব বর্ধমান, ১৯ মে:- মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য দফতরের উদ্যোগে আজ বুধবার এলাকার গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়।মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত এ দিনের এদিন প্রশিক্ষণ প্রায় দেড়শো জন গ্রামীণ চিকিৎসক ও মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সিনিয়র নার্স তনুকা ব্যানার্জি উপস্থিত ছিলেন। উপস্থিত ব্লক স্বাস্থ্য আধিকারিক (মন্তেশ্বর) ডাক্তার তন্ময় মন্ডল জানান, মন্তেশ্বর ব্লকের প্রায় দুশোর মত গ্রামীণ চিকিৎসক রয়েছেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মত ওই সমস্ত চিকিৎসকদের করোনা পরিষেবায় কাজে লাগানোর জন্য এই প্রশিক্ষণের আয়োজন। ওই সমস্ত চিকিৎসকরা নিজের নিজের এলাকায় করোনা উপসর্গ চিহ্নিত রোগীদের পরীক্ষার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রাথমিক চিকিৎসাগুলি যাতে স্বাস্থ্য সম্মত ভাবে করতে পারে এবং সঠিক সময়ে হাসপাতাল পাঠাবার পরামর্শ দেয় সেই বিষয়গুলো নিয়েই এদিনের প্রশিক্ষণ শিবিরে আলোচনা করা হয়েছে। পর্যায় ক্রমে ওই সমস্ত গ্রামীণ ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিক ডাক্তার তন্ময় মণ্ডল।
Related Articles
বুধবার ঝাড়গ্রামে পৃথক দুটি সভা করবেন মুখ্যমন্ত্রী।
ঝাড়গ্রাম , ১৬ মার্চ:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারের সভা করতে ঝাড়গ্রামের আসছেন বুধবার। বেলিয়াবাড়ার বাহানরুলা মাঠে ও লালগড়ে সবুজ সংঘ মাঠে পৃথক দুটি সভা করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুই সভার প্রস্তুতি প্রায় শেষের মুখে। জানা যায়, বেলিয়াবেড়ার সভায় মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী ডাঃ খগেন্দ্রনাথ মাহাত ও নয়াগ্রামের প্রার্থী দুললা মুর্মু। […]
বিদ্যুতের খরচ ও পরিবেশ দূষণের হার কমাতে সৌরশক্তি চালিত পাম্প ব্যবহারের উপর জোর দিচ্ছে সরকার।
কলকাতা , ১৬ সেপ্টেম্বর:- চাষের জমিতে জল সেচের জন্য বিদ্যুতের খরচ ও পরিবেশ দূষণের হার কমাতে রাজ্য সরকার সৌরশক্তি চালিত পাম্প ব্যবহারের উপর জোর দিচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বাঁকুড়া,বীরভূম ,ঝাড়গ্রাম, পুরুলিয়া ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এবং উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতে এ ধরনের এক হাজার সৌরশক্তি চালিত পাম্প বসানো হয়েছে বলে জল সম্পদ […]
নিম্নমানের চাল ডালে পোকা , রানাঘাট থানার পুলিননগর এলাকায় বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।
নিজস্ব সংবাদাতা, নদিয়াঃ নিম্নমানের চাল ডালে পোকা এবং সেই সাথে আলু পচা।এই অভিযোগে সোমবার নদিয়ার রানাঘাট থানার পুলিননগর এলাকায় বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।ঘটনা এদিন সকাল ১১ টা নাগাদ পুলিননগর প্রাইমারী স্কুলের ১২৪ নম্বর অঙনওয়ারী কেন্দ্রের। দিদিমনি মালা প্রামানিক আজ ওই ওই শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য বস্তা খুলে চাল ডাল আলু বিতরন করেন।অনেকে সামগী নেবার পরে […]








