হাওড়া , ১৯ মে:- গত ১৬ মে থেকে আগামী ৩০ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্যে। গণপরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি হয়েছে। আজ বুধবার লকডাউনের চতুর্থ দিনে সকাল থেকেই লকডাউন সফল করতে পথে নেমেছে হাওড়া সিটি পুলিশ। সালকিয়া চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় পুলিশের নাকা চেকিং চলছে। এদিন সকালে যেসব প্রাইভেট গাড়ি, মালবাহী যান, অটো, বাইক বা অন্যান্য গাড়ি পথে বেরিয়েছে সেগুলি চেকিং চলছে। উপযুক্ত কারণ না দেখাতে পারলেই সেই গাড়ি আটকানো হচ্ছে। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। লকডাউন থাকা সত্ত্বেও বাইক এবং প্রাইভেট গাড়ি নিয়ে যারা এদিন সালকিয়ার রাস্তায় বেরিয়ে পড়েন তাদের গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করে মালিপাঁচঘড়া থানা ট্রাফিক পুলিশ।
Related Articles
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে শোকজ করল কমিশন।
কলকাতা , ৭ এপ্রিল:-মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শোকজ করল কমিশন। গত তেসরা এপ্রিল হুগলির তারকেশ্বর একটি রাজনৈতিক জনসভায় আদর্শ আচরণ বিধি ভেঙে বিশেষ সম্প্রদায়কে তাদের ভোট ভাগ না করে তৃণমূলকে দেওয়ার আবেদন জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী।এই নিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষন করে বিজেপি। বিজেপি নেতা মুক্তার আব্বাস নাকভির নেতৃত্বে এক প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনে সেই নিয়ে […]
টানা বৃষ্টিতে সেবকে ধস , বন্ধ সিকিম ও কালিম্পং এর সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা।
কালিম্পং, ২৩ সেপ্টেম্বর:- মঙ্গলবার রাত থেকে একটানা বৃষ্টিতে ধস নামে পাহাড়ের বিভিন্ন জায়গায়। এদিন সকালে সেবক পুলিশ ফাড়ি ও সেবকেশ্বরী কালিবাড়ির মাঝে বিশাল ধস নামে। ধস নেমে আসার মাত্রা দেখে মনে হচ্ছিলো যেনো ওই এলাকায় পুরো পাহাড়টাই ভেঙে পড়ছে। এর ফলে বন্ধ হয়ে যায় ১০ ও ৩১ নং জাতীয় সড়ক যোগাযোগ। এবং সিকিম ও কালিম্পংগামী […]
ফের কুমিরের দেখা মিলল চুঁচুড়ায়।
হুগলি, ১৫ জুন:- কয়েক দিন আগেই বাঁশবেবেরিয়ায় ঈশ্বর গুপ্ত সেতুর নিচে কুমির দেখা গিয়েছিল। যার পরেই বাঁশবেড়িয়া ও চুঁচুড়ায় সতর্কতা হিসেবে গঙ্গায় নামতে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। কিন্তু কুমিরের আর দেখা মেলেনি। রবিবার সকালে ফের সেই কুমিরের দেখা মিলল বলে দাবি চুঁচুড়ার ২৮ নম্বর ওয়ার্ডের ভগবতী লেন সংলগ্ন এলাকার বাসিন্দারা। এদিন সকালে স্থানীয় এক মাঝি […]







