কলকাতা , ১৭ মে:- করোনা আক্রান্তদের চিকিৎসার সুবিধার্থে কলকাতার ৫ টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ১০ টি করে নতুন অক্সিজেনযুক্ত অ্যাম্বুলেন্স দেওয়া হলো। সোমবার এনআরএস, কলকাতা মেডিক্যাল কলেজ, আরজিকর, চিত্তারঞ্জন হাসপাতাল ও শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালকে আনুষ্ঠানিকভাবে এই অ্যাম্বুলেন্সগুলি দিলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফোনে তিনি অনুষ্ঠানে অংশ নেন। মূল অনুষ্ঠান নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি পরিচালনা করেন মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়। অ্যাম্বুলেন্সের পাশাপাশি হাসপাতালগুলিকে একটি করে ‘অক্সিজেন অন হুইলস’ বাসও দেওয়া হয়। কোভিড আক্রান্ত দুঃস্থ রোগীরা যাতে অক্সিজেনের অভাবে মারা না যান তার জন্য রাজ্য ও জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন (জেআইটিও)–এর যৌথ উদ্যোগে চালু হলো এই বাস। ৩২ টি সিট থাকছে একটি বাসে। থাকছে পাঁচ এলপিএম যুক্ত চারটি অক্সিজেন কন্সেন্ট্রেটর, পাখা, মোবাইল চার্জিং পয়েন্ট। এছাড়াও রোগীদের যাতে শোয়ানো বা বসানো যায় তার জন্য সিটগুলি তৈরীতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একটি বাসে একসঙ্গে চারজন রোগী অক্সিজেন নিতে পারবেন। স্বাস্থ্য দপ্তরের অনুমতি নিয়ে প্রয়োজনে শহরের যে কোনও প্রান্তে অক্সিজেন পৌছে দেবে এই বাস।
Related Articles
অজানা জন্তুর আতঙ্ক মেটাতে এবার ঘটনাস্থল পরিদর্শনে ব্যান্ডেলের পশু বিশেষজ্ঞ।
সুদীপ দাস,৫ মে:- মগরার গজঘন্টায় অজানা জন্তুর আতঙ্ক মেটাতে এবার ঘটনাস্থল পরিদর্শন করলো ব্যান্ডেলের পশু বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং। গোটা ঘটনা খতিয়ে দেখে চন্দনবাবুর অনুমান সেটি ভারতীয় প্রজাতির হায়না ছিলো। লকডাউনের জেরে পরিবেশ অনেকটা শান্ত হয়ে যাওয়ায় কোনভাবে সেই প্রানীটি লোকালয়ে ঢুকে পড়েছে। পাশাপাশি তিনি বলেন হায়না মূলতঃ দলবদ্ধভাবে শিকারে বের হলেও ভারতীয় হায়না কখনো-সখনো […]
রাতভর বোমা-গুলির লড়াইয়ে উতপ্ত নৈহাটি,অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
ব্যারাকপুরঃ , ২৪ এপ্রিল:- ভোট পরবর্তী হিংসা অব্যাহত নৈহাটি জুড়ে। শুক্রবার রাতে নৈহাটির ১ নম্বর বিজয়নগর এলাকার অভিযাত্রী ক্লাবের সামনে দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি করে। পাশাপাশি তাদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও উঠেছে। ওইদিন রাতে বোমা-গুলির লড়াইয়ে পরিস্থিতি এতটাই উতপ্ত হয়ে ওঠে যে এলাকার বাসিন্দারা ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। বিজেপির অভিযোগ,তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের সামনেই […]
হাওড়াতেও সাড়ম্বরে শুরু হয়েছে বাজি মেলা।
হাওড়া, ২৭ অক্টোবর:- হাওড়ার চ্যাটার্জিপাড়ায় ব্যাঁটরা সম্মিলনী ময়দানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী হাওড়া বাজি মেলা। কালী পুজো এবং দীপাবলীর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই বাজি মেলার শুভ উদ্বোধন হয়। আতশবাজি বিক্রেতারা জানান, বাজি মেলায় এবার বিক্রিবাট্টা ভালোই। মানুষ বাজি কিনতে আসছেন। চাহিদাও রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রথমদিন সমস্যা হলেও শনিবার থেকে ক্রেতাদের ভীড় হচ্ছে। অন্যদিকে ক্রেতারা […]







