কলকাতা , ১৬ মে:- আগামী ২৮ শে মে জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়ে কেন্দ্রীয় সরকার এই রাজ্য সহ বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কে চিঠি দিয়েছে। ঐদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর সভাপতিত্বে সকাল এগারোটায় প্রস্তাবিত ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেওয়ার জন্য সব রাজ্যের অর্থমন্ত্রী এবং পদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য ২০১৭ সালের জুলাইতে জিএসটি চালু হওয়ার পরে প্রতি তিন মাস অন্তর একটি করে বৈঠক ডাকার সিদ্ধান্ত নেওয়া হলেও গত ১২ ই অক্টোবর এর পরে কোন বৈঠক না হওয়ায় অবিলম্বে কাউন্সিলের বৈঠক ডাকার আর্জি জানিয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র চলতি সপ্তাহের গোড়ায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন।
Related Articles
হাওড়ায় শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখালেন প্রাথমিক টেট উত্তীর্ণ ট্রেন্ড চাকরি প্রার্থীরা।
হাওড়া, ২৮ সেপ্টেম্বর:- মাথায় সাদা ফেট্টি আর হাতে কালো রিবন বেঁধে প্ল্যাকার্ড নিয়ে হাওড়া জেলা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখালেন প্রাথমিক টেট উত্তীর্ণ ট্রেন্ড চাকরি প্রার্থীরা। অভিযোগ, ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণদের অনেকেই এখনও চাকরি পাননি। ২০২০ সালের নভেম্বর মাসে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সকলকে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার সুরাহা মেলেনি। এই নিয়ে মঙ্গলবার দুপুরে […]
করোনা মোকাবিলায় কমিশন কড়া বিধিনিষেধ জারি করলো রাজ্যকে।
কলকাতা , ২৪ এপ্রিল:- করোনা সংক্রমণ মোকাবিলায় নির্বাচন কমিশন রাজ্যকে আরও করা বিধি নিষেধ জারি করার পরামর্শ দিয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাশ টানতে কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র আজ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, ডিজিপি পি নির্জনয়ন এবং কলকাতা পুলিশ কমিশনার সোমেন মিত্রর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই তিনি আরো কড়া […]
বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে প্রবীণদের সুরক্ষা, যুবাদের কর্মসংস্থান,সহ একাধিক প্রকল্প ঘোষণা।
কলকাতা,১০ ফেব্রুয়ারি:- অর্থমন্ত্রী ড: অমিত মিত্র আজ বিধানসভায় রাজ্যের ২০২০-২১ আর্থিক বছরের জন্য ৮ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছেন। ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী বহু জনমুখী নতুন প্রকল্প ও পরিকাঠামো নির্মানের কথা ঘোষণা করেন।বাজেটে প্রবীণদের সুরক্ষা, যুবাদের কর্ম সংস্থান, অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা দিতে একাধিক প্রকল্প ঘোষণা করা হয়েছে। […]




