পূর্ব বর্ধমান, ১৫মে:- গাড়ি দুর্ঘটনায় এক শিশুসহ চারজন আহত হলেন মন্তেশ্বরে। আহতরা সকলেই কুসুম গ্রামের বাসিন্দা।গুরুতর আহত অবস্থায় তারা বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বিকালে দুর্ঘটনাটি ঘটে মেমারি মালডাঙ্গা রোডে মন্তেশ্বরের পিপলন বাজারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মারুতি গাড়ি করে মেমারি মালডাঙ্গা রোড ধরে মেমারি থেকে কুসুমগ্রাম ফেরার পথে মন্তেশ্বরের পিপলন গ্রাম পঞ্চায়েতের কাছে মারুতি চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারের বিদ্যুতের পোলের ধাক্কা মারে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গাড়ির ভিতরে থাকা এক শিশু ও এক মহিলাসহ চারজনকেই আহত অবস্থায় উদ্ধার করে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। আঘাত গুরুতর থাকায় সকলকেই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতরা হলেন লায়েব শেখ (গাড়ি চালক) টিয়া শেখ (মহিলা) কাসেম শেখ, আর এক তিন বছরের বাচ্চা, সকলের বাড়ি কুসুম গ্রাম। সকলেই বর্তমানে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন।উদ্ধারকারী এক টোটো চালক আমাদের কি জানালেন দেখুন।
Related Articles
ডেঙ্গু সচেতনতায় পদযাত্রা হাওড়ায়।
হাওড়া,১২ ফেব্রুয়ারি:- ডেঙ্গু, ম্যালেরিয়া সহ পতঙ্গবাহিত রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হাওড়া পুরসভার উদ্যোগে বুধবার বিকেলে পুরসভার সদর কার্যালয় থেকে এক জনসচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রার সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া পুরসভার বিদায়ী পুরবোর্ডের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য ভাস্কর ভট্টাচার্য্য সহ পুরসভার […]
মন্ত্রিত্ব ছাড়ার পরের দিনেই দাদার অনুগামী পোস্টার কানাইপুরে , অস্বস্তিতে জেলা তৃণমূল।
হুগলি , ২৮ নভেম্বর:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে বিভিন্ন জায়গায় পরে গেল শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার। শনিবার সকালে কানাইপুরের কলোনি, নেগেলপাড়া, জলেরট্যাংক সহ বিভিন্ন জায়গায় দেখা গেল শুভেন্দুর ছবি দিয়ে বড় বড় ব্যানার। ব্যানারে লেখা মানুষের কাজ করতে পদ লাগেনা। গতকাল মন্ত্রিত্ব সহ সরকারি সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পরের দিনই কানাইপুরে […]
দর্শক নিয়েই আরবে আইপিএল, ১৫০ দিন পরিবার থেকে দূরে বিরাটরা ।
স্পোর্টস ডেস্ক , ১ আগস্ট:- সংযুক্ত আরব আমিরশাহীতে এখন করোনা ভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে। তাই সে দেশেই আইপিএলের আসর বসাতে চলেছে বিসিসিআই। পরিস্থিতি কঠিন হলেও টুর্নামেন্ট আকর্ষণীয় করে তুলতে মাঠে দর্শক বসানোর পরিকল্পনা করছে আমিরশাহী ক্রিকেট বোর্ড। প্রতি ম্যাচে ৩০ থেকে ৫০ শতাংশ আসন পূর্ণ করার পরিকল্পনা করা হচ্ছে। আগামী রবিবার অর্থাৎ ২ অগাস্ট বৈঠকে বসছে […]



