কলকাতা , ১৪ মে:- রাজ্যের নির্বাচন পরবর্তী হিংসা খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্তরে একের পর এক কমিশন আসায় উদ্বেগ প্রকাশ করছে প্রশাসন। একেই রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাইরে থেকে যতবেশি লোক আসবে সংক্রমণ বাড়ার আশঙ্কাও বাড়বে। এই মুহুর্তে রাজ্যে কেন্দ্রীয় মহিলা কমিশন, কেন্দ্রীয় তফশিলী কমিশন, কেন্দ্রীয় শিশু অধিকার রক্ষা কমিশনের প্রতিনিধিরা রয়েছেন। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন বাইরে থেকে যেই আসুক প্রত্যেকরে আরটি পিসি আর টেস্ট করাতেই হবে। রিপোর্ট পজিটিভ হলে কোয়ারেন্টিনে থাকতে হবে।
Related Articles
গৃহপালিত পশুদের জন্য এবার ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র।
কলকাতা, ২০ সেপ্টেম্বর:- গৃহপালিত পশুদের চিকিৎসার জন্য রাজ্য সরকার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বা মোবাইল ভেটেরনারি ইউনিট চালু করবে। মঙ্গলবার রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকারের এক প্রশ্নের উত্তরে প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ এ কথা জানিয়েছেন। তিনি বলেন রাজ্যের সবকটি ব্লকে এ ধরনের পরিষেবা চালু করা হবে। স্বপন বাবু জানান, পশুদের দ্রুত চিকিৎসার জন্য […]
২০২১ সালের নতুন ছাত্রবৃত্তি পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী।
কলকাতা, ১৭ নভেম্বর:- এবার থেকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ৬৫ শতাংশ নম্বর পেলেই রাজ্য সরকারের বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন জানানো যাবে। আগে এই সীমা ছিল ৭৫ শতাংশ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার ২০২১ সালের নতুন ছাত্র বৃত্তি পোর্টালটির উদ্বোধন করেন। তিনি জানান এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় মোট৭, ৬২,৮৫৮ কোটি টাকার স্কলারশিপ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, চলতি […]
কেন্দ্রীয় বাহিনীর নাকা চেকিং ব্যান্ডেলে।
হুগলি, ২ জুলাই:- নাকা চেকিং শুরু করল কেন্দ্রীয় বাহিনী। গতকাল রাতে ব্যান্ডেলে এসে পৌঁছায় এক কোম্পানী সিআরপিএফ। বাহিনীর জওয়ানদের নিয়ে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ ব্যান্ডেল মোর জিটি রোডে নাকা চেকিং শুরু করে। তল্লাসী চালায় একাধিক গাড়িতে। পঞ্চায়েত ভোটে বুথে বুথে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা সে নিয়ে টানাপোড়েন চলছে। যা বাহিনী চাওয়া হয়েছিল তা পাওয়া যায়নি […]






