পূর্ব-বর্ধমান , ১৪ মে:- ঈদের সকালে বর্ধমানের পূর্বস্থলী হেমায়েতপুর মুসলিম পাড়া এলাকায় মুসলিম ধর্মালম্বীদের সঙ্গে পবিত্র ঈদ উৎসবের মাতলেন রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন সারা দেশ জুড়ে ঈদ উৎসব পালিত হচ্ছে। তিনি জানালেন ধর্ম প্রত্যেকের নিজনিজ কিন্তু উৎসব সবার। প্রতি বছর আমি আমার বিধান সভা এলাকার সংখ্যালঘু ভাইবোনদের সঙ্গে উৎসবে অংশ নিই। কিন্তু গত দু’বছর ধরে এই সময়টা যে মরণব্যাধী চলছে তার থেকে সাবধান হয়ে সকলকেই উৎসব পালন করতে হবে। এদিন তিনি সম্প্রীতির বার্তা সঙ্গে সঙ্গে মানুষ যাতে করোনার মত ভয়াবহ রোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারে তারও অনুরোধ করলেন। এই উৎসবে এসে স্বপনবাবু স্থানীয় মানুষদের হাতে মাক্স মিষ্টি তুলে দেন তিনি বলেন এই মারণ রোগ রুখতে মাস্ক ব্যবহার করার কতটা প্রয়োজন সেকথাও সকলকে জানালেন।
Related Articles
ঝাড়খন্ডের অভিনেত্রী ইউটিউবার খুনে গ্রেফতার স্বামী, ধৃতকে আজ তোলা হবে আদালতে।
হাওড়া, ২৯ ডিসেম্বর:- ঝাড়খন্ডের অভিনেত্রী ইউটিউবার রিয়া কুমারী খুনে গ্রেফতার হলেন তাঁর স্বামী। আজই ধৃতকে তোলা হবে আদালতে। বাগনানের রাজাপুরে ঘটনার তদন্তে নতুন মোড়। গ্রেফতার হয়েছেন স্বামী প্রকাশ কুমার। পুলিশি জেরায় বক্তব্যে অসঙ্গতি থাকায় পুলিশ তাঁকে গ্রেফতার করে। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। তদন্তে জানা গেছে, প্রকাশের এই দ্বিতীয় বিয়ে নিয়ে সংসারে […]
ভোট পর্ব মিটতেই হাওড়ার ডোমজুড়ে বিজেপি নেতার বাড়িতে হামলা।
হাওড়া, ২১ মে:- ভোট পর্ব মিটতেই হাওড়ার ডোমজুড়ে বিজেপি নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটলো।শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডোমজুড় বিধানসভার জগদীশপুরে স্থানীয় বিজেপি নেতা গোবিন্দ হাজরার বাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। ইট-পাথর ছুড়ে ভাঙা হয় ঘরের জানলা-দরজা। গতকাল রাত বারোটা নাগাদ ওই হামলা চলে। আজ সকালেও ফের হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় অভিযোগের তীর শাসক […]
রাজ্যের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে এবার বাংলা শিক্ষা বাধ্যতামূলক।
কলকাতা,৭ আগস্ট:- রাজ্যের সমস্ত বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলগুলিতে বাংলা শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। সমস্ত স্কুলে প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা থাকতেই হবে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একইসঙ্গে বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণের জন্য রাজ্যে কমিশন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জানা গিয়েছে, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের শিক্ষানীতি অনুমোদিত হয়েছে। সেখানে জানানো […]






