হাওড়া, ১৪ মে:- করোনা অতিমারী পরিস্থিতিতে প্রতিদিন প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়িয়ে বন্ধুর মত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বামেদের রেড ভলেন্টিয়ার্স কর্মীরা। হাওড়াতেও জেলার বিভিন্ন প্রান্তে এরিয়া কমিটির উদ্যোগে শুরু হয়েছে এই সমাজসেবামূলক কাজ। হাওড়ায় বালির দেওয়ানগাজী রোড, বালির তর্ক সিদ্ধান্ত লেন ও চৈতলপাড়া এলাকায় বৃহস্পতিবার তিনজন কোভিড আক্রান্তের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন এরা। একজন কোভিড আক্রান্তকে ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। বালি বেলুড় রেড ভলেনন্টিয়ার্সের কর্মীরা এই উদ্যোগ নেন। শুধু বালি, বেলুড়ই নয়, উত্তর হাওড়া, দক্ষিণ হাওড়া থেকে শুরু করে শিবপুর, মধ্য হাওড়া সর্বত্রই প্রতিদিন প্রতিনিয়ত রেড ভলেন্টিয়ার্স এর ব্রিগেড ছুটে বেড়াচ্ছেন শহরের নানা প্রান্তে। কারো বাড়ির কেউ করোনায় আক্রান্ত। কারও বাড়িতে বৃদ্ধ বাবা-মা করোনা পেশেন্ট। কারও শরীরে অক্সিজেনের ঘাটতি, তখনই অক্সিজেনের প্রয়োজন। কারো বা হাসপাতালে ভর্তির প্রয়োজন। কারও বা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। এ সমস্ত ক্ষেত্রেই রেড ভলেন্টিয়ার্স এর কর্মীরা মানুষের বিপদে পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। বন্ধুর মতো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তারা। দিবারাত্র কাজ করছেন।
Related Articles
রাজ্যের আরও ৮ লক্ষ মহিলাকে লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় আনা হচ্ছে।
কলকাতা, ১৭ জানুয়ারি:- রাজ্যের আরও প্রায় ৮ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আনা হচ্ছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে আবেদন জানানো রাজ্যের আরও ৭ লক্ষ ৮২ হাজার ২০২জন মহিলাকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর ফলে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা দাঁড়াবে ১ কোটি ৮৭ লক্ষ ৬৩ হাজার ৬২জন। […]
ফ্লিপকার্টের ডেলিভারি বয়ের কীর্তি ফাঁস, ব্ল্যাকমেল করে একাধিক ধর্ষন
হুগলি , ২১ ফেব্রুয়ারি:- সিরিয়াল কিলার দেখা যায় কিন্তু এই যুবক সিরিয়াল ধর্ষক! এমনই অভিযোগ বিশাল বর্মার বিরুদ্ধে। অনধিক ৬৬ জন মহিলাকে ভয় দেখিয়ে ব্ল্যালমেল করে ধর্ষন করেছে বিশাল। বিশাল ও তার বন্ধু সুমন মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যান্ডেল কেওটা ত্রিকোন পার্কের বাসিন্দা বিশাল বর্মা। ফ্লিপকার্টের ডেলিভারি বয় হিসাবে কাজ করে। সামগ্রী ডেলিভারি দিতে গিয়ে […]
বিজেপির লোক নেই ভিন রাজ্য থেকে সমাজ বিরোধীদের আনা হয়েছে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের।
কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- বিজেপির লোক নেই। ওরা লম্বা করে এক লাইনে দাঁড়ালেও ওরা নবান্ন অবধি পৌঁছতে পারবে না। ওদের লোকই তো নেই৷ ভিন রাজ্য থেকে বাসে করে সমাজবিরোধীদের আনা হয়েছে। যাদের লোক নেই তাদের কেন বাধা দেব? বাধা দিয়ে কি হবে। গার্ড রেল বিভিন্ন জায়গায় বসানো হয়েছে তার কারণ সুরক্ষা নির্দেশিকা। গণতন্ত্র আছে৷ আমাদের রাজ্যে […]








