হুগলি , ১৪ মে:- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের, আহত এক। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে হুগলির সিঙ্গুর থানার খাসেরভেরি দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে। স্থানীয় সূত্রে জানা যায় কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে যাবার সময় একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত গ্যাস ট্যাংকারের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন আরোহীর। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া হসপিটালে। মৃতদের বাড়ি লিলুয়া থানার পঞ্চাননতলা এলাকায়। মৃতের নাম প্রদীপ মন্ডল, বিকাশ সিং ও সন্তু দত্ত।
Related Articles
অতিবৃষ্টিতে জমিতে জল জমায় আর্থিক ক্ষতির মুখে বাদাম চাষীরা।
মহেশ্বর চক্রবর্ত্তী, ২১ জুন:- টানা পাঁচ দিন ধরে বৃষ্টিপাতের জেরে বাদাম জমিতে জল জমে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে চাষীরা। হুগলি জেলার আরামবাগ মহকুমার নদী তীরবর্তী অঞ্চলগুলির বাদাম জমিতে নদীর জল উপচে প্লাবিত হয়। বিঘার পর বিঘা বাদাম জমি নষ্টের মুখে। এই সময় বাদাম তোলার কাজ চলছিলো। হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগের ফলে নদীতে জল বাড়তে […]
বার্ষিক অনুষ্ঠানে নজর কেড়েছে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের প্রদর্শনী কেন্দ্র।
হুগলি, ৩ ফেব্রুয়ারি:- পুঁথিগত বিদ্যার পাশাপাশি বিজ্ঞান, ইতিহাস,ভূগোল কিংবা অন্যান্য বিষয় নিয়ে বিশেষ ভাবনার লক্ষ্যে নজর কাড়লো স্কুলের প্রদর্শনী কেন্দ্র। রিষড়ার মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হয় শুক্রবার। বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ তৈরি করা কিংবা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে প্রাণীদের বিজ্ঞানসম্মতভাবে নিরাপত্তা কিংবা ওয়ারলেস ব্যবহারের সুবিধার পাশাপাশি ঐতিহাসিক ইতিহাস […]
এবারে কোভিডে মৃতের দেহ কবর দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ালো চুঁচুড়ায়।
সুদীপ দাস , ১২ আগস্ট:- এবারে কোভিডে মৃতের দেহ কবর দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ালো চুঁচুড়ায়। মঙ্গলবার কোলকাতা নিবাসী এক ব্যাক্তির মৃত্যু হয়। তিনি করোনা আক্রান্ত ছিলেন। জীবিত অবস্থায় ধার্মিক ওই ব্যাক্তি নিজের মৃত্যুর পর হুগলির ইমামবাড়া সন্নিকটে তাঁর দেহ দাফন করার ইচ্ছা পরিবারকে জানিয়ে রেখেছিলো । পরিবারের কাছ থেকে সেকথা জানার পর সরকারী উদ্যোগে তাঁর […]




