হুগলি , ১৩ মে:- হাওড়া – বর্ধমান কর্ড শাখার ধনেখালী হল্ট ও শিবাইচন্ডী স্টেশনের মধ্যবর্তী এলাকার লাইনের পাশ থেকে এক দম্পতীর মৃতদেহ উদ্ধার করে জি আর পি । মৃতদেহ দুটি উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য । প্রাথমিকভাবে জি আর পি সূত্রে জানা গেছে, গতকাল রাত ১.৪৫ মিনিট নাগাদ ডাউন দ্বারভাঙা -কলকাতা এক্সপ্রেস যখন পাশ হচ্ছিল , সেইসময় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে যান বেলগাছিয়ার ওই দম্পতি। ওত গভীর রাতে কিভাবে তারা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গেল তা খতিয়ে দেখছে জি আর পি।
Related Articles
বিদেশি পর্যটকদের দেখে আতঙ্কিত চন্দননগর এলাকার মানুষ।
হুগলি,১৫ মার্চ :- বিদেশি পর্যটকদের দেখে আতঙ্কিত চন্দননগর এলাকার মানুষ। ফরাসি উপনিবেশ চন্দননগর শহরে ফরাসি স্থাপত্য দেখতে প্রায় নিয়মিত ভাবেই বিদেশী পর্যটক আসছে। প্রাচীন এই শহরে নদীপথে কলকাতা থেকে তারা এসে এখানে ফরাসিদের সেই স্থাপত্য গুলি দর্শন করে। বর্তমানে করণা আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। এই দেশে যা শুরু হয়েছে সাধারণভাবে বিদেশ থেকে আসা এই সংক্রমণ […]
মানবিক পুলিশ, অসহায় ভবঘুরের শুশ্রুষায় উর্দিধারী।
হুগলি, ১৬ জুলাই:- কখনো চুঁচুড়া ঘড়ির মোড় কখনো হাসপাতাল চত্বর ছিল তার ঠিকানা, চোখে সংক্রমণ হওয়ায় হাসপাতালের কাছেই পড়েছিলেন গত কয়েকদিন।কেউ ঘুরেও দেখেনি। বৃদ্ধের সহায় হলেন আনন্দবাজার অনলাইনে বছরের বেস্ট সুকুমার উপাধ্যায়। জট পরা চুলে উকুনের পরিপাটি সংসার ছিল বৃদ্ধের মথায়। সেই চুল কামিয়ে ভালো করে স্নান করিয়ে দেন ঘরির মোরের ব্যবসায়ীরা। সংক্রমনের জন্য দুটো […]
কাকিমাকে মারধরের অভিযোগ ভাসুরপো’র বিরুদ্ধে। চাঞ্চল্য হাওড়ার গোলাবাড়িতে।
হাওড়া, ৯ জুলাই:- পারিবারিক অশান্তির জেরে কাকিমাকে মারধরের অভিযোগ উঠল ভাসুরের ছেলের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার সীতানাথ বোস লেনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত মহিলাকে ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। মারের চোটে মাথায় গুরুতর আঘাত লাগে কাকিমার। এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগ তুলেছেন আহত মহিলার পরিবার। পেশায় ফ্রিল্যান্স অভিনেত্রী মেয়ের […]




