কলকাতা , ১২ মে:- দিনহাটা এবং শান্তিপুরের বিজেপি বিধায়ক নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার আজ তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। দুপুরে বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের ইস্তফাপত্র তুলে দেন। এরফলে তারা কোচবিহার ও রানাঘাটের সাংসদ পদেই থাকলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিশীথ প্রমাণিক বলেন, দলের নির্দেশ মত এই ইস্তফা দিয়েছেন। তিনি জানান, কোচবিহারের মানুষ তৃণমূল কংগ্রেসের আসল রূপ দেখে নিয়েছে। তাই তারা তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নির্বাচন পরবর্তীকালে দিনহাটার মানুষ যেভাবে তৃণমূলের সন্ত্রাস দেখেছে, তাতে উপ নির্বাচনেও তারা বিজেপির পক্ষেই রায় দেবে বলে তিনি আশাবাদী। এদিকে রাজ্যপাল কোচবিহারে মামলা প্রভাবিত করতে যাচ্ছেন বলে শাসক দল যে কটাক্ষ করেছে তার উত্তরে শ্রী প্রামানিক বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তে গিয়ে মানুষ যেভাবে অত্যাচারিত হচ্ছে তা খতিয়ে দেখার অধিকার রাজ্যপালের রয়েছে। অন্যদিকে, বিধায়ক পদে ইস্তফা দিয়ে জগন্নাথ সরকার জানিয়েছেন, দল চেয়েছে তাই বিধায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। নির্বাচনের যে ফল তাতে মোটেই বিজেপি দুর্বল বলে প্রমাণ হয় না।রাজ্যে বিজেপি এখন যথেষ্ট শক্তিশালী বিপক্ষ।
Related Articles
এবার চার্চিলে শিল্টন ! তবে মন পড়ে আছে বাগানেই।
স্পোর্টস ডেস্ক, ২৪ জুলাই:- ১৪ বছর পর জার্সি বদল করলেন শিল্টন পাল। মোহনবাগান ছেড়ে এক বছরের চুক্তিতে গোয়ার চার্চিল ব্রাদার্সে যোগ দিলেন আই লিগ জয়ী গোলকিপার। মোহনবাগান থেকে কেরিয়ার শুরু করেছিলেন। চার্চিল ব্রাদার্সের সঙ্গে নতুন চুক্তিতে সই করার পর জি ২৪ ঘন্টা ডিজিটালকে শিল্টন জানাচ্ছেন, “মোহনবাগানেই কেরিয়ার শেষ করার ইচ্ছা ছিল। কখনও ভাবিনি যে সবুজ […]
ডানকুনিতে অস্ত্র উদ্ধার।
হুগলি, ৩০ অক্টোবর:- তকাল রাতে মুর্শিদাবাদ গামী বাস থেকে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করে STF, অফিসাররা ডানকুনি হাউজিং মোড় থেকে তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ইম্প্রোভাইজড অস্ত্র সহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। জানা গেছে আগ্নেয়াস্ত্রগুলি পাটনা, বিহার থেকে নিয়ে আসা হয় এবং মুর্শিদাবাদে পৌঁছে দেওয়ার কথা ছিল। ডানকুনি থানার সহযোগীতায় এসটিএফ অভিযুক্তদের গ্রেফতারে সমর্থ […]
২৮০ কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের শিলান্যাস হলো হাওড়ার ঘুসুড়িতে।
হাওড়া, ২১ জানুয়ারি:- উত্তর হাওড়ার মানুষের দীর্ঘদিনের দাবীকে মান্যতা দিয়ে ঘুসুড়ির নস্করপাড়া অঞ্চলে আগামী ২ বছরের মধ্যে গড়ে উঠতে চলেছে বহু প্রতীক্ষিত সালকিয়া পানীয় জল শোধনাগার। কেএমডিএ এবং হাওড়া পৌরনিগমের যৌথ উদ্যোগে শনিবার সকালে এই পানীয় জল শোধনাগারের শিলান্যাস হয়। দৈনিক প্রায় ১৫.৫ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন এই জলপ্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ […]








