হাওড়া , ১২ মে:- সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত বেশ কয়েক ঘন্টা ধরে নার্সিংহোমেই পড়ে রইল কোভিডে মৃতের দেহ। শেষমেশ পুরসভার শববাহী গাড়ি এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। সোমবার রাত দেড়টা নাগাদ মারা যান সুজিত কুমার হাজরা নামের এক ব্যক্তি। তারপর থেকে হাওড়ার রামরাজাতলা সাঁত্রাগাছি এলাকার একটি নার্সিংহোমেই পড়ে ছিল দেহ। মৃতের ভাইয়ের অভিযোগ, এরপর থেকেই তাঁরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন। পুরসভাকেও জানানো হয়। দীর্ঘ কয়েক ঘন্টা নার্সিংহোমেই পড়ে থাকে দেহ। পরে মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত অপেক্ষার পর পুরসভার গাড়ি এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
Related Articles
ক্রমশ সুস্থ হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী, নিজেই টুইট করে জানালেন।
কলকাতা, ২৯ জুন:- উত্তরবঙ্গে হেলিকপ্টার বিভ্রাটের পর তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রথম ওই ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “গত পরশু সেবক এয়ারবেসে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময়ে অল্পের জন্য রক্ষা পেয়েছি। ঈশ্বরের আশীর্বাদে এবং মেডিকেল টিমের আন্তরিক চেষ্টায় আমি সুস্থ হয়ে উঠছি, বাড়িতে […]
হাওড়ার পাইকারি বাজারে এল বাংলাদেশের পদ্মার সুস্বাদু ইলিশ।
হাওড়া, ৬ সেপ্টেম্বর:- শারদোৎসব উপলক্ষে হাওড়ার পাইকারি মাছ বাজারেও এলো বাংলাদেশের পদ্মার সুস্বাদু ইলিশ। বিক্রি হচ্ছে ১২০০ টাকা দরে। মঙ্গলবার সকাল থেকেই সেই ইলিশ মাছ কিনতে ভিড় জমিয়েছেন খুচরো ব্যবসায়ীরা। মোট মেট্রিক টন মাছ এসেছে বাজারে। রাজ্যের ইলিশ আমদানিকারী সংস্থা ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন সূত্রের খবর, পুজোর আগে পদ্মার ইলিশ ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছে। […]
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে হাওড়া ও হুগলিতে বিজেপির বিক্ষোভ।
সোজাসাপটা ডেস্ক , ১ জুলাই:- বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে, আমফানে বিপর্যস্তদের জন্য বরাদ্দ ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতি, রেশন দুর্নীতি, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং বিদ্যুতের বিল মুকুবের দাবিতে বুধবার হাওড়ায় বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চা। এদিন হাওড়া ময়দান, দাশনগর, বালি – দূর্গাপুর সহ হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে এই বিক্ষোভ কর্মসূচি […]








