হাওড়া , ১১ মে:- পাড়ায় বাচ্চাদের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে বাধে অশান্তি। এরপর বহিরাগতরা দলবল নিয়ে এসে হামলা চালায়। সোমবার রাতে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর থানা এলাকা। ঘটনায় দুষ্কৃতিদের হামলায় এক যুবকের জখম হয়ে মৃত্যু হয় বলে অভিযোগ। এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাস্তা অবরোধ হয়। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ চলে। জানা গেছে, খেলাকে কেন্দ্র করে বাচ্চাদের গন্ডগোল নিয়েই পাড়ার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে একজনের মৃত্যুর অভিযোগ ওঠে। শিবপুর কাজীপাড়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ভাঙচুর হয় একাধিক দোকান ও এটিএম। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ আসে। দোষীদের গ্রেফতারের দাবিতে স্থানীয়রা রাস্তা অবরোধ করেন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী যায়। অবরোধ হয় জি টি রোড।
Related Articles
অবিশ্বাস্য ! হাওড়ায় ভাইফোঁটার দিন পেঁয়াজ বিকোচ্ছে ২৫ টাকা কিলো করে ?
হাওড়া, ১৫ নভেম্বর:- কেন্দ্রীয় সরকারের উদ্যোগকে কুর্নিশ জানালো সাধারণ মানুষ। বাজারে যে পিঁয়াজ বিক্রি হচ্ছে, ৮০ থেকে ৬০ টাকায় সেই পেঁয়াজই কেন্দ্রীয় সরকার ২৫ টাকা কেজি করে বিক্রি করছে জায়গায় জায়গায়। একটি ছোট ম্যাটাডোরে করে এই পেঁয়াজ নিয়ে এসে সাধারণ মানুষ এর পাশে দাঁড়াবার চেষ্টা হলো। আজ ভাইফোঁটা। বাঙালির ঘরে ঘরে একটা বড় অনুষ্ঠান এই […]
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।
কলকাতা , ২ জানুয়ারি:- গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। করোনা আবহের মধ্যে শুরু হতে চলেছে এবারের মেলা। আগামী ৯ ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এই মেলা চলবে ১৬ ই জানুয়ারি পর্যন্ত। কোভিড পরিস্থিতির কথা ভেবে অন্যান্য বারের মতো এবারের গঙ্গাসাগর মেলায় ভিড় হবে ধরে নিয়ে স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ জোর […]
গোলাপি বলে কোহলিদের দিন-রাতে বিরাট টেস্ট নিতে চান মিচেল স্টার্ক।
স্পোর্টস ডেস্ক: বিশ্বে আগেই চালু হয়েছিল দিন-রাতের টেস্ট ম্যাচ। তবে বিসিসিআই সভাপতি রূপে দায়িত্ব নেওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম পদক্ষেপই ছিল ভারতে পিঙ্ক বলে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ চালু করা। টেস্ট ক্রিকেটের প্রতি মানুষের আকর্ষণ ফেরাতে এই পদক্ষেপ গ্রহণ করেন তিনি। ইডেনে ভারত-বাংলাদেশের মধ্যে আয়োজিত গোলাপি বলে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল […]




