কলকাতা , ৮ মে:- বিধায়ক হিসেবে এই প্রথম বিধানসভায় পা রাখলেন তিনি। কিন্তু তার অনেক আগেই তার জীবনে প্রবেশ করেছিল রাজনীতি। শুক্রবার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার দিনে মুকুল রায় কে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে গভীরভাবে আলোচনায় আলোচনা করতে। জল্পনা উঠেছিল তুঙ্গে। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই টুইট করে সেই সমস্ত জল্পনার অবসান ঘটান মুকুল রায় নিজেই। তিনি থাকছেন বিজেপিতেই। বিজেপির একনিষ্ঠ সৈনিক হিসেবে কাজ করতে চান আগামী দিনে। গণতন্ত্র ফেরাতে চান বাংলায়। উল্লেখ্য কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বেশ বড় ব্যবধানে এবার বিজেপি প্রার্থী মুকুল রায় জয়ী হয়েছিলেন। কিন্তু বিধানসভায় তার গতি প্রকৃতি কিছুটা হলেও জল্পনা উস্কে দেয়। এদিন বিধানসভায় শপথ গ্রহণের পর তিনি তৃণমূলের সুব্রত বক্সীর সাথে সৌজন্য বিনিময় করেন, অন্যান্য নেতাদের সাথে কথা বলেন। কিন্তু একবারের জন্য তার নিজের দলের ঘরে ঢোকেন নি। সেই জল্পনার অবসান তিনি নিজেই ঘটালেন।
Related Articles
সীমান্তে যুদ্ধরত ভারতীয় বীর সেনাদের সুস্থতা কামনায় প্রার্থনা হুগলিতে।
হুগলি, ৯ মে:- আবাসিকরা সকলেই বৃদ্ধ বৃদ্ধা। তাদের প্রার্থনা। যারা যুদ্ধ করছেন ভারতের বীর সেনা তাদেরও পরিবার আছে। তাদের জন্য চিন্তা আছে।তাই তাদের সুস্থতা কামনা করার পাশাপাশি এই যুদ্ধে জয়লাভের জন্য প্রার্থনা করছেন প্রবীন আবাসিকরা। অপারেশান সিঁদুরে পহেলগাঁও হত্যার পাকিস্তানকে সমুচিত জবাব দিয়েছে ভারত। জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতের এয়ারফোর্স।তার পাল্টা হামলা শুরু করে প্রতিহত […]
লড়াই করেও শেষ রক্ষা হলনা , লাস্ট বয় মাহি ।
স্পোর্টস ডেস্ক:চেষ্টা করেও পারলেন না ক্লান্ত-শ্রান্ত মহেন্দ্র সিং ধোনি। দৌড়ে হাঁপিয়ে গেলেন কিংবদন্তি। ফলে ব্যর্থ হল দলও। সবমিলিয়ে হলুদ শিবিরের জন্য যে সময়টা ভালো যাচ্ছে না, তা আর বলার অপেক্ষা রাখে না। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। কোনও রান না করে সাঝঘরে […]
ফেসবুকে রাজনীতি ছাড়ার ঘোষণা হুগলির প্রাক্তন বিজেপি সভাপতি সুবীর নাগের।
সুদীপ দাস , ১৪ মার্চ:- ২য় দফায় বিজেপির প্রার্থী তালিকা ঘোষনা হতেই দিকে দিকে বিক্ষোভ শুরু। রাজ্যের পাশাপাশি বাদ পড়লো না হুগলী জেলাও। এদিন সদ্য তৃণমূল ছেরে বিজেপিতে আসা রবীন্দ্রনাথ ভট্টাচার্য্যের নাম সিঙ্গুর কেন্দ্রের জন্য ঘোষনা হতেই বিক্ষোভে ফেটে পরে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। তাঁরা রাস্তায় দাঁড়িয়েই প্রার্থীকে না মানার জন্য স্লোগান দেয়। অন্যদিকে একইভাবে কোন্নগরে […]




