কলকাতা , ৮ মে:- শহরে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে বাড়িতে অক্সিজেন পৌঁছে দিতে শহরে অক্সিজেন অন হুইলস নামক একটি নতুন প্রকল্প শুরু হয়েছে। রাজ্য সরকারের সহায়তায় কোভিড কেয়ার নেটওয়ার্ক এবং ওয়েস্ট বেঙ্গল লিভার ফাউন্ডেশন আজ থেকে এই ভ্রাম্যমাণ অক্সিজেন সরবরাহ প্রকল্প শুরু করেছে। আপাতত দুটি অ্যাম্বুলেন্স এবং ১৮ টি অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে আজ কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে এই প্রকল্পের সূচনা হয়েছে। লিভার ফাউন্ডেশনের কর্তা অভিজিৎ চৌধুরী জানিয়েছেন, আগামী দিনে অক্সিজেন কনসেনট্রেটেড এবং গাড়ির সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ৭০৪৪০ ৪১০১০ ও ৭০৪৪০ ৪১০১৫- এই দুই নম্বরে ফোন করে শ্বাসকষ্টের রোগীর যোগাযোগের ঠিকানা দিলে বিগত দিনের যেকোনো সময় বিনামূল্যে পরিষেবা মিলবে।
Related Articles
রিষড়ার পুরো-প্রশাসকই পরিত্রাতা , শ্বশুরবাড়ি থেকে তাড়ানো করোনা আক্রান্ত গৃহবধূর মিললো চিকিৎসা।
হুগলি , ৬ মে:- করোনা আক্রান্ত এক গৃহবধূকে রিষড়া সেবাসদনের সেফ হাউসে ভর্তি করে মানবিকতার নজির গড়ল রিষড়া পুরসভা। বৃহস্পতিবার ডানকুনির এক গৃহবধূ করোনা আক্রান্ত হতেই বধূর শ্বশুড় বাড়ির লোকজনেরা তাকে বাপের বাড়ি গিয়ে থাকার নিদান দেয়। শ্বশুড় বাড়ির চাপে কার্যত বাধ্য হয়েই বধূ শ্রীরামপুরে বাপের বাড়ি চলে আসেন। কিন্তু বাপের বাড়িতে একটা মাত্র ঘর […]
কাল কলকাতা পুরভোট। হাওড়া ব্রিজে চলছে পুলিশের নাকা চেকিং।
হাওড়া,১৮ ডিসেম্বর:- কাল কলকাতা পুরভোট। হাওড়া ব্রিজে চলছে পুলিশের নাকা চেকিং। রবিবার কলকাতা পুরভোটের জন্য হাওড়া স্টেশন, হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন সব হোটেল, গেস্ট হাউসগুলোতেও পুলিশ তল্লাশি ও নজরদারি শুরু হয়েছে। শনিবার থেকেই চলছে নজরদারি। হাওড়া ব্রিজেও তল্লাশি চলছে। নাকা চেকিং চলছে। গঙ্গার ঘাটগুলোতেও নজরদারি রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। Post Views: […]
সংবিধানকে চ্যালেঞ্জ মমতা সরকারের কেন্দ্রের ডেপুটেশনে পাঠানো অফিসারদের বদলি-পদোন্নতি নবান্ন-র
কলকাতা , ২৮ ডিসেম্বর:- শীর্ষ স্থানীয় আমলা ও পুলিশ কর্তাদের নিয়োগ ও বদলির ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার যে কেন্দ্রের সেকথা মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই বিষয়টির এখনও চুড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়নি। এরই মধ্যে এবার বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার কনভয়ে হামলার ঘটনার জেরে কেন্দ্রের ডেপুটেশনে পাঠানো তিন আইপিএস কর্তার মধ্যে দুজনকে বদলি ও পদোন্নতির […]







