সুদীপ দাস , ৬ মে:-চারিদিকে ভোট পরবর্তী হিংসা থামাতে সিপির সাথে দেখা করতে এলেন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী। চুঁচুড়ায় সিপির সাথে দেখা করার পর কামারকুন্ডুতে এসপির সাথে দেখা করার কথা লকেটের। এদিন চন্দননগর কমিশনারেটের সিপি গৌরব শর্মার সাথে দেখা করার পর লকেট চ্যাটার্জী বলেন শুধু চন্দননগর ও চুঁচুড়ায় ৭থেকে ৮হাজার বিজেপি কর্মী ঘরছাড়া। চারিদিকে বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে। ভোটের লড়াইতে হার জিত থাকতেই পারে কিন্তু এভাবে রক্তক্ষয় হবে কেন! আমি এই হিংসা বন্ধ করানোর জন্যই পুলিশ প্রশাসনকে বলছি। পাশাপাশি তথগত রায়ের “নগরের নটি” নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর না দিয়ে চলে যান।
Related Articles
পুলিশের থেকে ছিনিয়ে ‘মাদক বিক্রেতা’কে মারধরের চেষ্টা জনতার, উত্তেজনা হাওড়ায়।
হাওড়া, ২২ ফেব্রুয়ারি:- পুলিশের হাত থেকে ছিনিয়ে আটক এক ‘মাদক বিক্রেতা’কে মারধরের চেষ্টা স্থানীয়দের। বৃহস্পতিবার হাওড়ার ডোমজুড়ের কাটলিয়ার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বাড়িতেই গোপনে ‘মাদক’ বিক্রি করার সময় এদিন হাতেনাতে ধরা পড়ে যায় একটি পরিবার। জানা যায়, দিন দশেক আগেই এক সন্তানকে নিয়ে এলাকায় ভাড়া আসেন এক দম্পতি। সেখানে কয়েকদিন ধরেই বহিরাগতদের আনাগোনা […]
বাঁকুড়ায় ফের হাতির হানায় মৃত্যু দু জনের।
বাঁকুড়া,২৯ জানুয়ারি:- বাঁকুড়াবাসী নাজেহাল প্রায় এক সপ্তাহ ধরে হাতির তান্ডবে। বাঁকুড়ার রানীবাঁধ থানা এলাকার বুধখিলা গ্রামে বুধবার ভোর রাতে হাতির হানায় মৃত্যু হয় দু জনের। কুড়িটি হাতির দল কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় ডুকে ক্ষতি করছে লক্ষ টাকার ফসল। বাঁকুড়ার রানীবাঁধেও বেশ কিছু জমির ফসল ক্ষতি করে। প্রতিবাধে পথ অবরোধ স্থানীয়দের। প্রায় এক সপ্তাহ […]
১৭ অক্টোবর বাগানে আসছে আইলিগ
স্পোর্টস ডেস্ক, ১ অক্টোবর:- এবার ISL-এ নিজেদের অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান। তবে টুর্নামেন্টে নামার আগেই ক্লাব তাঁবুতে চলে আসছে গতবারের আইলিগ ট্রফিটি। ফেডারেশনের (AIFF) পক্ষ থেকে ট্রফি পাঠানো হবে ১৭ অক্টোবর। এদিকে, করোনা আবহে আগামী ১৬ অক্টোবর সদস্য এবং সমর্থকদের জন্য খুলে দেওয়া হচ্ছে ক্লাব। বুধবার বিকেলে মোহনবাগান ক্লাবে অনুষ্ঠিত এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই […]







