হুগলি , ৬ মে:- সকাল থেকে ব্যাস্ততা তুঙ্গে সিঙ্গুরের রতনপুর বাড়িতে। স্বামী-স্ত্রী দুজনেই আজকে শপথ নিতে যাবে বিধানসভায়। সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক ডা: করবী মান্না। দুপুরে সিঙ্গুরের রতনপুরের বাড়ি থেকে বেড়িয়ে বিধানসভায় যাবে শপথ নিতে। ইতিহাস বলে এই প্রথম রাজ্যের দম্পতি একসঙ্গে শপথবাক্য পাঠ করবেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের কাছ থেকে। তাই সকাল থেকে রান্নায় ব্যাস্ত স্ত্রী। রান্নার ফাঁকে চলছে ছেলেকে পড়ানো ও ফোনে দলীয় কর্মীদের সাথে কথাবার্তা। পাশাপাশি স্বামী বাড়ির কালীমন্দিরে করছে মায়ের আরাধনা। আজকের অনুভূতি নিয়ে দুজনেই অনুভূতির কথা জানান।
Related Articles
বিরিয়ানিতে বিষ!জরিমানা করে দোকান বন্ধ করল পুরসভা।
হুগলি, ৪ অক্টোবর:- হলুদ রঙের প্যাকেটের গায়ে সাবধান বানী লেখা, শুধু মাত্র শিল্পে ব্যবহারের জন্য, মানুষের খাওয়ার জন্য নয়। সেই রঙকে হলুদের বিকল্প হিসাবে ব্যবহার করা হচ্ছিল কোন্নগরের চলচিত্রম মোরের কাছে একটি বিরিয়ানির দোকানে। জানা গেছে গত কয়েকদিন ধরে কোন্নগর অঞ্চলে পেটের রোগ নিয়ে অনেকেই ডাক্তারের কাছে যাচ্ছিলেন। কেন পেটের রোগ জানতে পুরসভা ছানবিন শুরু […]
প্রতিষ্ঠা দিবসেই তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর, চাঞ্চল্য ব্যান্ডেলে।
সুদীপ দাস, ১ জানুয়ারি:- দলের প্রতিষ্ঠা দিবসের দিনেই দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল। ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। বছরের প্রথম দিন ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল বালিকাটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর বছরের শেষ দিন রাত করেই ওই কার্যালয় বন্ধ হয়। প্রতিদিনকার মত কার্যালয়ে ঘুমোচ্ছিলেন স্থানীয় তৃণমূল কর্মী রাজু সাউ। ভোর রাত সাড়ে তিনটে নাগাদ এলাকারই তিন দুষ্কৃতি […]
অনুষ্কাকে দেখতে আন্দুলে ভক্তদের ঢল।
হাওড়া, ২১ অক্টোবর:- বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার হাওড়ার আন্দুলে শুটিং দেখতে বৃহস্পতিবার সকাল থেকেই আন্দুল স্টেশন সহ রাজবাড়ী মাঠে সিনেমাপ্রেমী প্রচুর মানুষের সমাগম দেখা যায়। আন্দুল স্টেশনের ধারে অনুষ্কা শর্মা বেশ কিছুক্ষণ সিনেমার শুটিং করার পর আন্দুল রাজবাড়ি মাঠে এসে শুটিং করেন। মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক তৈরি করা হচ্ছে যেখানে তিনি ঝুলন গোস্বামীর ভূমিকায় […]






