কলকাতা , ৬ মে:- মুখ্যমন্ত্রীর ঘোষণা মত আজ থেকে বন্ধ হয়ে গেছে শহরতলীর ট্রেন চলাচল। একমাত্র হাতেগোনা কিছু স্টাফ স্পেশাল ট্রেন চলছে। সেই ট্রেনে একমাত্র রেল কর্মচারী ছাড়া কোনো সাধারণ যাত্রীকে উঠতে দেওয়া হচ্ছে না। প্লাটফর্মে প্লাটফর্মে রেল পুলিশের তরফ থেকে এ ব্যাপারে প্রচার চালানো হচ্ছে। অন্যদিকে বাস এবং মেট্রোতে যাত্রী সংখ্যা অর্ধেক বেঁধে দেওয়ায় চরম অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা। শ্যামনগর, নৈহাটি ,কাকিনারা থেকে মানুষ অটো টোটো ধরে বারাকপুর যাচ্ছেন। বারাকপুর থেকে সরকারি বাস ধরার জন্য লম্বা লাইনে দাড়াতে হচ্ছে তাদের। কিন্তু সময়মতো বাস মিলছে না মিললেও তাতে উপছে পড়া ভিড়। যাত্রীদের দাবি ট্রেন বন্ধ না করে দূরত্ব বজায় রেখে অফিস দিতে পারলে ভালো হতো । এইভাবে বহু সংখ্যক মানুষ ভিড়ে গাদাগাদি করে যাতায়াত করা করোনা সংক্রমণে সম্ভাবনা কমার বদলে উল্টে আরো বেড়ে যাচ্ছে বলে মনে করছেন তারা।
Related Articles
লং মার্চ ২৮৭ কিলোমিটার পায়ে হাটা অনুষ্ঠানে পা মেলালো অশোকনগর সি পিএম।
উঃ২৪ পরগনা,১ ডিসেম্বর:- সাড়া রাজ্যের পাশাপাশি অশোকনগরে অনুষ্ঠিত হল লং মার্চ। অশোকনগর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ড থেকে পায়ে হেটে কয়েকশো কর্মি সমর্থক নিয়ে শুরু হয় পায়ে হেটে লং মার্চ শেষ হবে এক নম্বর ওয়ার্ড পর্যন্ত । সিপিএম নেতা সত্যসেবী কর জানান এই বাংলায় নো এনআরসি সহ একাধিক রাজ্য ও কেন্দ্রীয় নেত্বীত্বের বিরুদ্ধে তাদের পথে […]
লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের।
সুদীপ দাস , ৬ ডিসেম্বর:- দীর্ঘদিন এলাকায় না আসার অভিযোগ তুলে সাংসদ লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। ঘটনাটি হুগলির রাজহাট এলাকায়। দলের জন সম্পর্ক অভিযান উপলক্ষে দিন কয়েক ধরে হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে লকেট চ্যাটার্জী। এই কর্মসূচীতেই আজ হুগলির পোলবা থানার রাজহাট এলাকায় দলীয় কর্মী বৈঠকে আসেন সাংসদ। পোলবার একটি পার্কে […]
নিউমোনিয়ার প্রকোপ কিছুটা নিম্নমুখী হলেও , দোলের দিনেও পুরোদমে সক্রিয় স্বাস্থ্য দপ্তর।
কলকাতা, ৭ মার্চ:- আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট নিউমোনিয়ার প্রকোপ কিছুটা নিম্নমুখী। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা ও প্রস্তুতিতে কোনও ফাঁক থাকছেনা। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সব সরকারি মেডিক্যাল কলেজ ও অন্যান্য হাসপাতালের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, অ্যাসিস্ট্যান্ট ও ডেপুটি সুপার এবং শিশুরোগ ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের পাশাপাশি শিশুদের শ্বাসকষ্টের চিকিৎসা পরিষেবায় যুক্ত সব সরকারি কর্মী […]




