হাওড়া , ১ মে:- শনিবার সকাল থেকে হাওড়াতেও শুরু হয়েছে আংশিক লকডাউন। সক্রিয় রয়েছে হাওড়া সিটি পুলিশ। সকালে বাজারে ছিল চেনা ভীড়। বেলা থেকে রাস্তাঘাটে ভীড় কার্যত উধাও হয়ে যায়। কোভিড পরিস্থিতিতে এদিন সকাল থেকে হাওড়াতেও শুরু হয়েছে আংশিক লকডাউন। সকাল ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত বাজারগুলি খোলা ছিল। বাজারে ক্রেতাদের যথেষ্ট ভীড় ছিল। এরপরই পুলিশ মাইকিং করে বাজার বন্ধ করতে নির্দেশ দেয়। এরপরেও যেখানে বাজার ও অন্যান্য দোকান (মুদির দোকান বাদে) খোলা ছিল সেগুলি পুলিশ এসে বন্ধ করে দেয়। কদমতলা বাজার, কালিবাবুর বাজার, শিবপুর বাজার, গোরাবাজার, রামরাজাতলা বাজার থেকে শুরু করে বালি, বেলুড়, মালিপাঁচঘড়া, সালকিয়া সহ সর্বত্র এদিন সকাল থেকেই পুলিশের নজরদারি ছিল। পরে বেলার পর রাস্তাঘাট কার্যত ফাঁকা হতে শুরু করে। এদিন সকাল থেকে আংশিক লকডাউনে হাওড়ার বালি বাজার এবং বালি অঞ্চলের বিভিন্ন বাজারে ক্রেতাদের ঠাসাঠাসি ভীড় লক্ষ্য করা যায়। ক্রেতা বিক্রেতারা মাস্ক পরলেও বাজারগুলিতে সোস্যাল ডিসট্যান্স মানা হয়নি বলে অভিযোগ। এদিন আংশিক লকডাউনের আইন ভাঙার অভিযোগে বালি থানার পুলিশ বেশ কয়েক জনকে আটক করে।
Related Articles
করোনা নিয়ে রাজ্যপাল কে পত্র বোমায় বিদ্ধ করলেন লোকসভার তৃণমূলের চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সোজাসাপটা ডেস্ক,২৮ এপ্রিল:- করোনা নিয়ে রাজ্যপাল কে পত্র বোমায় বিদ্ধ করেছেন সাংসদ তথা লোকসভায় তৃণমূলের চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।এ দিন চার পাতার এক চিঠিতে কল্যাণ রাজ্যপাল জগদীপ ধনখর কে একহাত নেন।ওই চিঠিতে কল্যাণ রাজ্যপাল কে উদ্দেশ্য করে লেখেন সাংবিধানিক প্রধান হয়ে আপনি যে ধরনের কাজ করছেন সেটা অসাংবিধানিক। আপনার আচড়নে সাংবিধানিক পদ প্রতিনিয়ত কালিমালিপ্ত হচ্ছে।আপনি […]
করোনা মোকাবিলায় আরো সক্রিয় হলো উত্তরপাড়া পুরসভা।
হুগলি,১৫ এপ্রিল:- আজ সকালে পুরসভার উদ্যোগে নাগরিকদের বাড়িতে গিয়ে র্যান্ডম পরীক্ষা করেন,কারো জ্বর আছে কিনা তা দেখার পাশাপাশি গত কয়েকদিনে কারো কাশি গলাব্যাথা বা অন্য কোনো উপসর্গ দেখা দিয়েছে কিনা তা জিজ্ঞাসা করেন।কোনো উপসর্গ দেখা দিলে হাসপাতালে গিয়ে চিকিৎসা করার কথাও বলা হয়।উত্তরপাড়া সখের বাজার এলাকা থেকে শুরু হয় স্ক্রিনিং। পুরসভার মেডিকেল অফিসার জানান, হাসপাতালের […]
প্রধানমন্ত্রীর কৃষক সন্মান নিধি যোজনার প্রথম কিস্তির টাকা পেলো রাজ্যের কৃষকরা।
কলকাতা , ১৪ মে:- রাজ্যের কৃষকরা আজ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিজিটাল পদ্ধতিতে সারাদেশে প্রায় ৯ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ সাহায্য প্রদান করেন। যার মধ্যে এরাজ্যে সাত লক্ষর বেশি কৃষক সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এর ফলে ছোট ও মাঝারি কৃষকরা সবচেয়ে বেশি লাভবান হবেন। রাজ্য […]



