হাওড়া, ২৭ এপ্রিল:- দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে এই বাংলাতেও। প্রতিদিনই কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকেরা বারবার সকলকে করোনা বিধি মেনে চলতে বলছেন। এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও এখনও যারা সচেতন নন, তাঁদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিতে এবার পথে নামলেন বালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিশিষ্ট শিশু চিকিৎসক রানা চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে হাওড়ার বালি নিমতলায় জি টি রোডে পথচলতি মানুষ এবং গাড়ি চালকদের মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করেন তিনি। রানা চট্টোপাধ্যায় বলেন, মাদ্রাজ হাইকোর্টের গতকালের রায়কে স্বাগত জানাচ্ছি। বাংলায় এতগুলো দফায় নির্বাচন করা সম্পূর্ণ অবৈজ্ঞানিক বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, মানুষ করোনা নিয়ে আগের থেকে এখন অনেক বেশি সচেতন হয়েছেন। এখনও যারা সচেতন নন তাদের জন্যই এই কর্মসূচি। আশা করছি আমরা করোনা যুদ্ধে জিতব।
Related Articles
পুরনো কর্মীদের গুরুত্ব দিয়েই তৃণমূলের আকবর স্মরণ শেওড়াফুলিতে।
হুগলি, ১ জানুয়ারি:- পঞ্চায়েত ভোটের মুখে দলের পুরনো কর্মীদের চাঙ্গা করতে উদ্যোগী হল শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল নেতৃত্ব।রবিবার শেওড়াফুলি রেল স্টেশনে প্রয়াত জননেতা আকবর আলী খন্দকার কে শ্রদ্ধা জানিয়ে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সূচনা হয়।সেখানে উপস্থিত ছিলেন জেলার শীর্ষ নেতৃত্ব থেকে বুথ স্তরের কর্মীরা।এ দিন সকালে দলীয় পতাকা উত্তোলন করেন শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি অরিন্দম গুঁই। […]
হাওড়ায় যজ্ঞ করলো শ্রীরাম সেনা।
হাওড়া , ১৫ জানুয়ারি:- শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র দ্বারা আয়োজিত শ্রীরাম জন্মভূমি মন্দির নির্মাণ নিধি সমর্পন অভিযান ( অর্থ সংগ্রহ অভিযান ) শুরু হয়েছে আজ ১৫ জানুয়ারি থেকে। যা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই কাজের শুভারম্ভের প্রাক্কালে সর্বাঙ্গীন সফলতা ও জগৎবাসীর মঙ্গল কামনায় আজ ১৫ জানুয়ারি শুক্রবার সকালে হাওড়ায় রামরাজাতলা বাজারে শ্রীরাম সেনার পক্ষ থেকে […]
৩০ এপ্রিল পর্যন্ত ওড়িশায় লকডাউনের সময়সীমা বাড়ানোর আর্জি পট্টনায়কের।
সোজাসাপটা ডেস্ক,৯ এপ্রিল:– যা পরিস্থিতি তা বিচার করে লকডাউন বাড়ানোর আবেদন করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এক ভিডিও বার্তায় জানিয়েছেন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ওড়িশায় লকডাউন চালু রাখার জন্য তিনি কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করেছেন। এই সময়সীমার মধ্যে ওড়িশায় যাতে কোনো রকম বিমান এবং ট্রেন চলাচল না করে তা দেখার জন্য তিনি কেন্দ্রীয় […]




