ব্যারাকপুর , ২৪ এপ্রিল:- নৈহাটির অভিযাত্রী ক্লাব সংলগ্ন সাহা পাড়ায় রাতভর বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে শনিবার সকাল পৌনে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত নৈহাটি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন বিজেপির। বিক্ষোভ চলাকালীন নৈহাটি থানায় আসেন সাংসদ অর্জুন সিং। তার অভিযোগ,নাটকবাজ এলাকার বিধায়কের নির্দেশে তৃণমূলের গুন্ডা বাহিনী তান্ডব চালিয়েছে। উল্টে পুলিশ ১৬-১৭ জন দলীয় কর্মীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নির্শতে মুক্তি না দিলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবার হুমকি দিলেন বিজেপি প্রার্থী ফাগুনী পাত্র।
Related Articles
হাওড়াতেও তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচির সূচনা।
হাওড়া , ১১ ডিসেম্বর:- রাজ্যের প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষের কাছে পশ্চিমবঙ্গ সরকারের বিগত ১০ বছরের সাফল্যের খতিয়ান রিপোর্ট কার্ডের মাধ্যমে তুলে ধরতে ‘বঙ্গধ্বনি যাত্রা’ নামে নতুন একটি প্রচারাভিযানের সূচনা করেছে তৃণমূল কংগ্রেস। সারা রাজ্য জুড়ে চার হাজারেরও বেশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ প্রতিটি বাড়িতে পৌঁছে গিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের এই সম্মিলিত সাফল্যের কথা […]
ইয়াসে ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে দাঁড়াতে বর্ষার মুখে ধানবীজ বিতরন করল ভারত সেবাশ্রম সঙ্ঘ
দক্ষিন ২৪ পরগনা, ৮ জুন:- ইয়াস ও ভরা কোটালে প্লাবিত হয়েছে সুন্দরবন অঞ্চলের হাজার হাজার একর জমি।নষ্ট হয়ে গেছে ফসল। এই পরিস্থিতিতে সুন্দরবনের বিস্তির্ন এলাকায় ত্রান কাজ করছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের উদ্যোগে এবার রান্না করা খাবার দেওয়ার পাশাপাশি বর্ষায় ধান চাষের জন্যে চাষীদের দেওয়া হল ধান বীজ। দক্ষিন ২৪ পরগনার কুলপি ব্লকে ভারত সেবাশ্রম […]
হাওড়া ব্রিজে মিনিবাসে আগুন।
হাওড়া , ১৯ নভেম্বর:- বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ হাওড়া ব্রিজের ১৭ নং পিলারের কাছে একটি কলকাতাগামী মিনিবাসে আগুন লেগে যায়। ইঞ্জিনের শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রথমে ধোঁয়া দেখতে পেয়েই যাত্রী সহ সকলে বাস থেকে নিরাপদে নিচে নেমে আসেন। হরিনাভি-হাওড়া রুটের মিনিবাসটি এরপর ব্রিজের উপর দাউ দাউ করতে জ্বলতে শুরু […]



