ব্যারাকপুরঃ, ২২ এপ্রিল:- বিজেপির ক্যাম্প অফিস ভেঙে গুঁড়িয়ে দেবার পাশাপাশি সেখানে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার নির্বাচন চলাকালীন ঘটনাটি ঘটেছে খড়দহ বিধানসভার পাতুলিয়া পঞ্চায়েতর কাছারি বাড়ি এলাকায়। অভিযোগ,এদিন কাছারি বাড়ি অঞ্চলের ১৫০ ও ১৫৭ নম্বর বুথ অফিসটি আচমকা হালাল চালায় একদল দুষ্কৃতী। বিজেপির অভিযোগ,স্থানীয় তৃণমূল নেতা কিশোর বৈদ্যের নেতৃত্বে দলবল এসে বুথ অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। তাছাড়া ওই সময় বুথে বসে থাকা এক বিজেপি কর্মীকেও তারা বেধড়ক পেটায়। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তাদের দাবি এই ঘটনা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল।
Related Articles
মুখ্যমন্ত্রীর দেখানো পথেই এবার সরকারি যানেও নীল সাদা রঙে রাঙানোর পরিকল্পনা পরিবহন দপ্তরের।
কলকাতা, ৯ অক্টোবর:- মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্যের সমস্ত সরকারি বাড়িগুলোকে নীল সাদা রং দিয়ে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন মমতা ব্যানার্জি। এবার সেই ধাঁচেই শহর কলকাতার সরকারি যানবাহনগুলোকেও নীল সাদা রংয়ে সাজিয়ে তোলার পরিকল্পনা নিল রাজ্যের পরিবহন দফতর। পরিবহন দফতর সূত্রে খবর, আগামী কয়েক মাসের মধ্যে কলকাতা শহরে সরকারি সমস্ত বাস এবং ট্রামকে নীল-সাদা রং […]
ভারতবর্ষের প্রথম মহিলা যিনি অক্সিজেন ছাড়াই ধৌলগিরি পর্বত শৃঙ্গ জয় করলেন।
সুদীপ দাস, ১ অক্টোবর:- ঘড়ের মেঝেতে চল্টা উঠেছে। সারাঘরটাই অগোছালো। বাবা তপন বসাক কঠিন রোগ অ্যালজাইমা ডিমেনসিয়ায় আক্রান্ত। মা স্বপ্না বসাক ঘরের কাজ নিয়েই ব্যাস্ত থাকেন। বোন তমালি বসাক সংসারে একটু বেশী রোজগারের আশায় একটি প্যাথলজিতে কাজ করছেন। এক কথায় অতিব সাধারন পরিবার। এই পরিবারের বড় মেয়েই পিয়ালী বসাক। চন্দননগর কাঁটা পুকুর মেন রোডের বাসিন্দা […]
নিয়োগ দুর্নীতির তদন্তে কৃষ্ণনগরে পুরো প্রধানের বাড়িতে সিবিআই।
কৃষ্ণনগর, ৮ অক্টোবর:- পৌরসভা নিয়োগ সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে নদীয়ার কৃষ্ণনগরে সিবিআই এর প্রতিনিধিদল। কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন পৌরপতি অসীম সাহার বাড়িতে সকাল সাড়ে ১১ টা নাগাদ ৪ সদস্যের সিবিআই এর প্রতিনিধি দল হানা দেয়। প্রসঙ্গত ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত কৃষ্ণনগর পৌরসভা নিয়োগ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল […]






