কলকাতা , ২০ এপ্রিল:- করোনা সংক্রমণ সতর্কতায় নির্বাচন কমিশন আগামী দুই তারিখে ভোট গণনায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সব ধরনের সতর্কতা বিধি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় বলেন বাকি তিন দফার নির্বাচন সহ গণনায় সব কিছু সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। গণনাকেন্দ্রগুলিতে জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি গণনা কর্মীদের মাস্ক, ফেস শিল্ড, স্যানিটাইজার দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। গণনার টেবিলের মধ্যে দূরত্ব বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণনাকেন্দ্রে কি ধরনের সতর্কতা নেওয়া হবে সেই নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ সব জেলার জেলাশাসক ও রিটার্নিং আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে তিনি সবাইকে আদালতের নির্দেশ মেনে চলার নির্দেশ দিয়েছেন।
Related Articles
গ্রামীন এলাকায় পুজোতে নতুন বস্ত্র উপহার ভারত সেবাশ্রম সঙ্ঘের।
দক্ষিন ২৪ পরগনা, ১৩ অক্টোবর:- ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত সিদ্ধিবেড়িয়া প্রনবানন্দ গ্রামীন সেবা কেন্দ্রের উদ্যোগে দুর্গা পুজো উপলক্ষে গরীব ও পিছিয়ে পড়া মানুষদের মধ্যে তুলে দেওয়া হল নতুন বস্ত্র। মহা সপ্তমী ও অষ্টমির পুন্যলগ্নে ৭৩৪ জন নারী পুরুষ ও শিশুদের নতুন বস্ত্র তুলে দেন সঙ্ঘের স্বেচ্ছাসেবক সতিনাথ হালদার, কুল্পি ব্লকের বিডিও দেবর্ষি মুখার্জি , পঞ্চায়েত […]
প্রায় সাড়ে চারশো বছরের প্রাচীন কড়োলা কালীবাড়ি ভক্তদের কাছে আজও শ্রদ্ধার স্থান।
হুগলি, ১৯ অক্টোবর:- হুগলির আনুমানিক সাড়ে চারশো বছরের প্রাচীন কোড়লা কালীবাড়ি আজও ভক্তদের কাছে সমান শ্রদ্ধার স্থান। কথিত আছে, মন্দির সংলগ্ন পুকুর থেকে পাওয়া যায় মূল প্রস্তর মূর্তিটি। পরে এক কুমোরটুলির শিল্পী সেই মূর্তির আদলে আরও একটি বড় পাথরের মূর্তি তৈরি করে দেন। বর্তমানে দুটি মূর্তিতেই নিয়মিত পুজো হয়। কার্তিক মাসে অনুষ্ঠিত হয় বার্ষিক কালীপুজো, […]
রাস্তায় জমে জল, হাওড়ায় পথে নেমে বিক্ষোভ মহিলাদের।
হাওড়া, ২৬ সেপ্টেম্বর:- বেনারস রোডে জল জমার প্রতিবাদে পথে নামলেন মহিলারা। অভিযোগ, বামনগাছি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা সামান্য বৃষ্টিতেই জলের তলায় চলে যায়। ঘরে ঘরে ঢুকে যায় নর্দমার পচা জল। সেই কারণে এদিন মহিলারা বাড়ির কাজ ফেলে বামনগাছি বাজারে বেনারস রোডের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনায় সালকিয়া চৌরাস্তা থেকে কোনা হাইরোড পর্যন্ত […]






