হুগলি , ২০ এপ্রিল:-করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গে। ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪২৬ জন। যার মধ্যে শুধুমাত্র হুগলী জেলাতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪০ জন। এই ক্রমবর্ধমান করণা আক্রান্তের খবরে এখনো সাধারন মানুষের হুঁশ ফেরেনি বললেই চলে। বিভিন্ন বাজার, দোকান, রাস্তাঘাটে জমায়েত চলছেই সবথেকে বড় কথা মানুষ মাস্ক পরছেন না, যেখানে মাস্ককে নিত্যসঙ্গী করে ফেলার কথা বলা হচ্ছে সেখানে এখনো মানুষজন মাস্ক পকেটে রাখছেন কেউবা নিয়ে বেড়াতেই ভুলে যাচ্ছেন। পড়তে বললে সলজ্জ ভঙ্গিতে কেউবা জানাচ্ছেন পকেটে আছে, কেউবা পড়লে হাঁপিয়ে যাই বলে এড়িয়ে যাচ্ছেন। অনেকে আবার আঁচল টেনে মুখও ডাকছেন। প্রশ্ন এখানেই আর কত আক্রান্ত হলে তবেই মানুষ নিজের থেকে সচেতন হবেন। অনেকে আবার এটাও বলছেন অন্যরা তো কেউ পড়ছে না। তাদের কাছে একটাই প্রশ্ন আপনি যদি সচেতন না হন তাহলে রোগ কি আপনাকে ছেড়ে দেবে? অন্যেরা যদি নিজেকে হিরো ভাবেন তাহলে কি আপনিও নিজেকে হিরো ভাববেন? এই রকম নানা প্রশ্ন নিয়েই আরামবাগ পুরাতন বাজারের যে চিত্র আপনাদের দেখাবো।
Related Articles
পুলিশের থেকে ছিনিয়ে ‘মাদক বিক্রেতা’কে মারধরের চেষ্টা জনতার, উত্তেজনা হাওড়ায়।
হাওড়া, ২২ ফেব্রুয়ারি:- পুলিশের হাত থেকে ছিনিয়ে আটক এক ‘মাদক বিক্রেতা’কে মারধরের চেষ্টা স্থানীয়দের। বৃহস্পতিবার হাওড়ার ডোমজুড়ের কাটলিয়ার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বাড়িতেই গোপনে ‘মাদক’ বিক্রি করার সময় এদিন হাতেনাতে ধরা পড়ে যায় একটি পরিবার। জানা যায়, দিন দশেক আগেই এক সন্তানকে নিয়ে এলাকায় ভাড়া আসেন এক দম্পতি। সেখানে কয়েকদিন ধরেই বহিরাগতদের আনাগোনা […]
অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত বাগান বাড়িতে সরকারি আর্ট কলেজ ও সংগ্রহশালা করুক সরকার চায় কোন্নগর পুরসভা।
হুগলি,৩ ডিসেম্বর:- কোন্নগরের মীর পাড়ায় জি টি রোড লাগোয়া গঙ্গা পাড়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত বাগান বাড়িতে সরকারি আর্ট কলেজ ও সংগ্রহশালা তৈরি করুক সরকার চায় কোন্নগর পুরসভা । টানা দশ বছর ধরে মনিষীর বাড়ি নিয়ে আইনি জটিলতা কাটিয়ে পুরসভার নামে সম্পত্তি হস্তান্তর করেছে লাখোটিয়া গোষ্ঠী। চলতি বছরের মার্চ মাসে মনিষীর স্মৃতি বিজরিত বাগানবাড়ির মালিকানা […]
বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা।
হাওড়া , ৯ এপ্রিল:-প্রচার সেরে দলীয় অফিসে ফেরার পথে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন দক্ষিণ হাওড়ার বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। তিনি যখন আন্দুল রোড ধরে গাড়ি নিয়ে পার্টি অফিসে যাচ্ছিলেন সেই সময় কিছু দুষ্কৃতী তার গাড়ি ঘিরে ধরে হামলা চালায় বলে অভিযোগ । রন্তিদেববাবু রক্ষা পেলেও তার গাড়ির কাচ ভেঙে যায়। যারা এই ঘটনায় […]




