কলকাতা , ২০ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে জেলার হাসপাতালে কোভিড বেড সর্বোচ্চ কত সংখ্যক বাড়ানো সম্ভব রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেই মর্মে জেলাগুলোর কাছে রিপোর্ট তলব করেছে। স্বাস্থ্য ভবনে আজ জেলা স্বাস্থ্য কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক বৈঠকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে আজ সন্ধ্যার মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।প্রায় দু’ঘণ্টার ওই বৈঠকে ভোট মুখী বীরভূম মুর্শিদাবাদ মালদা জেলা বাদে অন্য সব জেলার স্বাস্থ্য কর্তারা উপস্থিত ছিলেন। মূলত করোনা চিকিৎসার পরিকাঠামো বাড়ানো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। অন্যদিকে রাজ্যের মুখ্যসচিব এবং নির্বাচন কমিশনের সঙ্গেও আজ জেলাগুলোর স্বাস্থ্য প্রশাসনের আলাদা বৈঠক হওয়ার কথা।
Related Articles
গ্রীন জোন গুলিতে নিয়ম মেনে বাস পরিষেবা সহ কিছু পরিষেবাকে স্বাভাবিক করে তোলা হবে -মুখ্যমন্ত্রী।
নবান্ন,হাওড়া,২৯ এপ্রিল:- কোরোনা রুখতে লকডাউন জারি থাকলেও আগামী সোমবার থেকে আপাতত সঙ্কটমুক্ত বা গ্রীন জোন এলাকাগুলিকে রাজ্যসরকার আরও কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। নবান্নে আজ করোনা মোকাবিলায় গঠিত মন্ত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাংবাদিকদের বলেন, পরিস্থিতির এখনো উন্নতি না হওয়ায় মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত নিয়ম মেনেই চলতে হবে। তবে […]
হুগলির দুটি পৃথক ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেলো তিনজন।
হুগলি, ২৪ এপ্রিল:- উত্তরপাড়া কলেজ ঘাটে স্নান করতে নামে চারজন। অভিমৃুন্যু শর্মা, সুমন শেখর, সুরজিৎ সিং ও অরবিন্দ কুমার। তার ভীন রাজ্যের বাসিন্দা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, হরিয়ানা ও দিল্লীতে বাড়ি তাদের।বেসরকারি টেলিকম সংস্থার ব্রডব্যান্ড সার্ভিসে কাজ করতে এসেছিল বলে জানা গেছে। দুপুর একটা নাগাদ ঘাটে স্নান করতে আসা বিঞ্জু সাউ বলেন, জোয়ার ছিল সে সময়। চার […]
হাওড়াতেও সার্বিক লকডাউন চলছে বৃহস্পতিবার সকাল থেকে।
হাওড়া , ২৭ আগস্ট:- সাপ্তাহিক লকডাউন পর্বে বৃহস্পতিবার রাজ্য জুড়ে সার্বিক লকডাউন পালিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়ায় লকডাউন চলছে। একে লকডাউন, তার উপর সকালের দিকে বৃষ্টির জেরে শহরের রাস্তাঘাট এদিনও প্রায় ফাঁকা। শহরে দোকান বাজার সব বন্ধ রয়েছে। সিটি পুলিশ এলাকায় রয়েছে পুলিশের নজরদারি। গুরুত্বপূর্ণ মোড়ে রাস্তা গার্ডরেল দিয়ে আংশিক ঘেরা রয়েছে। এদিনও লকডাউনে […]







