কলকাতা , ২০ এপ্রিল:- কেন্দ্রের করোনা টিকাকরণ নীতির কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। কেন্দ্রের নয়া নীতিকে অন্তঃসারশূন্য বলে অভিযোগ করে তিনি কোভিড টিকা নিয়ে কালোবাজারির সম্ভাবনা রয়েছে বলে ওই চিঠিতে আশঙ্কা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন দ্বিতীয় তরঙ্গে সংক্রমণ যখন হু হু করে বাড়ছে, তখন কেন্দ্র অন্তঃসার শূন্য বিবৃতি দিয়ে দায়িত্ব এড়ানোর পথ নিয়েছে।কেন্দ্রীয় ঘোষণায় টিকার কার্যকারিতা, গুণমান, সরবরাহ নিয়ে সমস্যা সমাধানের কোনও পথ দেখানো হয়নি, রাজ্য কত দামে টিকা কিনতে পারবে, সে ব্যাপারে কিছু বলা হয়নি বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী টিকা নিয়ে কালোবাজারির আশঙ্কা প্রকাশ করেছেন যা সাধারণ মানুষের টিকা পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে বলে তিনি মনে করেন। বাজারে টিকার অপ্রতুলতার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী স্বচ্ছ, বিশ্বাসযোগ্য টিকাকরণ নীতি সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে। যাতে দেশের সব মানুষ সুলভ মূল্যে টিকা পান।
Related Articles
উপসর্গহীন কোভিড আক্রান্তদের ৫০ বেডের সেফ হোম চুঁচুড়ায়।
তরুণ মুখোপাধ্যায় , ১২ মে:- তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই যে কথাটা বলেছেন যে এই সময়ে করোনার মহামারী চলছে, তার মোকাবিলায় সকলকে লড়াইয়ের ময়দানে নামতে হবে। এবং যেভাবেই হোক এই মারণ বাধিকে আমাদের রুখতে হবে , এইটাই আমাদের প্রধান কাজ। সেই কথা মাথায় রেখে আজ চুঁচুড়ায় নবনির্বাচিত বিধায়ক অসিত মজুমদার স্থানীয় […]
রবিবারই ইংল্যান্ড উড়ে যাচ্ছে পাকিস্তান ৷
স্পোর্টস ডেস্ক ,২৭ জুন:- ইংল্যান্ড সফরগামী পাকিস্তান ক্রিকেট দলের ১০ ক্রিকেটারের করোনা রিপোর্ট পজিটিভ এলেও সফর স্থগিত হচ্ছে৷ নির্ধারিত সময় অর্থাৎ রবিবারই পাকিস্তান দল ইংল্যান্ড সফরে আসছে৷ শুক্রবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে এমনটাই জানানো হয়েছে৷মঙ্গলবার যে সাত ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর জানানো হয়েছে, তাঁরা হলেন মহম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, ইমরান খান, মহম্মদ হাসনাইন, […]
দ্বিতীয় দফার ভোটে ৪৭ জন প্রার্থীর মধ্যে ১৭ প্রার্থীর শিখ্যাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে।
কলকাতা, ২৩ এপ্রিল:- আগামী ২৬ শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হতে চলেছে। এই দফায় রাজ্যে তিনটি লোকসভা কেন্দ্র যেমন বালুরঘাট, দার্জিলিং এবং রায়গঞ্জে ভোটগ্রহণ হবে। প্রার্থীদের দেওয়া হলফনামাকে বিশ্লেষণ করে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং এডিআর কিছু তথ্য তুলে ধরল। দ্বিতীয় দফায় রাজ্যে তিনটি লোকসভা কেন্দ্র মিলে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা […]




