ব্যারাকপুর , ২০ এপ্রিল:- এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোলগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার কাউগাছি ১ পঞ্চায়েতের বিবেকনগরের শিমুলতলা এলাকায়। আক্রান্ত বিজেপি কর্মীর নাম সঞ্চিত মজুমদার। তিনি ৬৯ নম্বরের বুথের বিজেপির সভাপতি। অভিযোগ,এদিন সন্ধ্যায় তাকে ঘেরাও করে পিস্তলের বাট ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ বিপ্লব দাস,টিবি গনেশ,নিতাই কপাট,রবিন দাস ওরফে ডনের দলবল বিজেপির বুথ সভাপতি সঞ্চিতের ওপর হামলা চালিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আসেন জগদ্দলের বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। তার অভিযোগ,এলাকার অপরাধীদের তালিকা প্রশাসনের কাছে জমা দেওয়া হলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করনি। এদিন দলীয় কর্মীর ওপর আক্রমণের ঘটনা তারই ফলশ্রুতি। তার হুশিয়ারি মানুষের মধ্যে জনরোষ তৈরি হলে প্রশাসন সামাল দিতে পারবে না।
Related Articles
বৃহস্পতিবার একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব ,আইসিসির হাইভোল্টেজ বৈঠকে থাকছেন মহারাজ।
স্পোর্টস ডেস্ক , ২৭ মে:- আগামী দিনে ক্রিকেটের ভবিষ্যত রূপরেখা নির্ধারণ করতে বৃহস্পতিবার হাইভোল্টেজ বৈঠকে বসছে আইসিসি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে বৈঠকে যোগ দেবেন বিশ্বের ক্রিকেটে অংশগ্রহণকারী সমস্ত দেশের বোর্ডের প্রতিনিধিরা। আর সূত্রের খবর এই বৈঠকে বিসিসিআই এর পক্ষ থেকে বোর্ড সচিব জয় শাহ নয়। বৈঠকে স্বয়ং যোগ দেবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আর […]
আইপিএল জয়ের বর্ষপূর্তিতে বাদ মনোজ, কেকেআরের বিরুদ্ধে ক্ষোভ।
স্পোর্টস ডেস্কপ্রথম আইপিএল জয়ের অষ্টম বর্ষপূর্তির দিনে আইপিএল জয়ের অন্যতম নায়ক তথা বঙ্গ সন্তান মনোজ তিওয়ারিকেই ভুলে গেল কলকাতা নাইট রাইডার্স। আর তাই মন খারাপ বাংলার অন্যতম সেরা অভিজ্ঞ ব্যাটসম্যান মনোজ তিওয়ারির। ২০১২ সালে ২৭ মে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথমবার আইপিএল ট্রফি ঘরে তুলেছিলেন অধিনায়ক গৌতম গম্ভীর। বুধবার তার অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে প্রথম […]
জলাশয় বুজিয়ে নির্মাণের কাজ বন্ধ করে দিলো হাওড়া পুরনিগম।
হাওড়া, ৪ ডিসেম্বর:- হাওড়ার ৫০ নং ওয়ার্ডের অন্তর্গত কোনা মালিকপাড়ায় দীর্ঘদিনের একটি পুরনো জলাশয় এলাকারই কিছু মানুষ ভরাট করে সেখানে বাড়ি তৈরি করছিলেন বলে অভিযোগ এসেছিল পুরসভার কাছে। সেই খবর পেয়েই পুর প্রশাসকমন্ডলীর প্রধান ডাঃ সুজয় চক্রবর্তী, উপপ্রধান দেবাংশু দাস সহ পুরনিগমের আধিকারিকরা এবং দাশনগর থানার আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে নির্মাণকারীদের দ্রুত কাজ […]







