কলকাতা , ১৫ এপ্রিল:-আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফার নির্বাচন। পঞ্চম দফার নির্বাচনকে সুস্ঠ এবং স্বাভাবিক করতে দফায় দফায় নির্বাচন এর সঙ্গে জড়িত জেলাশাসকের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন । নির্বাচন কমিশন সূত্রে খবর পঞ্চম দফায় মোট বুথের ৩০ শতাংশ বুথ অতিস্পর্শকাতর । স্পর্শ কাতর বুধ গুলির মধ্যে সিংহভাগ বুথই রয়েছে নদীয়া এবং উত্তর ২৪ পরগনায়। সূত্র মারফত জানা গেছে পঞ্চম দফায় ৫০% বুথে ওয়েব কাস্টিং এর ব্যবস্থাকে নিশ্চিত করতে চলেছে নির্বাচন কমিশন । তার সাথে থাকবে সিসি ক্যামেরা এবং ভিডিও গ্রাফি । প্রথম চার দফা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশন পঞ্চম দফার সমস্ত বিষয় নিয়ে বেশ সচেতন রয়েছে । উল্লেখ্য বুধবার পঞ্চম দফার নির্বাচনের প্রচারের শেষ মুহূর্তে রীতিমতন ভাবেই উত্তপ্ত হয়ে ওঠে বরানগর বিধানসভা । শাসক ও বিরোধী দুই দলই সরব হয় এবং অভিযোগ ও পাল্টা অভিযোগের একে অপরকে বিদ্ধ করে । এই অবস্থায় নির্বাচন কমিশন আগামী শনিবার রাজনৈতিক দলগুলিকে কতটা নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারেন সেটাই এখন দেখার।
Related Articles
জোয়ারের টানে ছোট বোনের চোখের সামনেই গঙ্গায় ভেসে গেল দিদি।
হাওড়া, ২৩ আগস্ট:- জলে ডুবে মর্মান্তিক দুর্ঘটনা বেলুড়ের গঙ্গার ঘাটে। জোয়ারের টানে তলিয়ে গেল এক বছর পনেরোর এক ছাত্রী। হাওড়ার বেলুড়ের বি কে পাল জগন্নাথ ঘাটে মঙ্গলবার সকালে ওই ঘটনা ঘটে। জানা গেছে, বেলুড়ের জংলি সিং গলির বাসিন্দা পরিণীতা কুমারী (১৫), এদিন তার বোন তৃপ্তি কুমারীকে নিয়ে গঙ্গার সিঁড়িতে হাত পা ধুচ্ছিল। সেই সময় জোয়ারের […]
বালিতে বন্ধ হয়ে গেল অরুণ ইলেক্ট্রিক্যাল প্রাইভেট লিমিটেড কারখানা। কর্মহীন হয়ে পড়লেন এখানকার কর্মীরা।
হাওড়া , ২২ জুন:- বালিতে বন্ধ হয়ে গেল অরুণ ইলেক্ট্রিক্যাল প্রাইভেট লিমিটেড কারখানা। এর জেরে কর্মহীন হয়ে পড়লেন এখানকার কর্মীরা। বালি থানার অন্তর্গত বেলুড় স্টেশন রোডেই রয়েছে এই কারখানা। যেখানে কাজ করেন প্রায় ৪০ জন। প্রত্যেক মাসের ২২ তারিখ কর্মীদের বেতন হত। সোমবার সকালে যখন শ্রমিকরা কাজ করতে আসেন তখন কারখানা বন্ধের নোটিশ দেখেন তারা। […]
বর্ষা শুরুতেই জলমগ্ন এলাকা, প্রতিবাদে চুঁচুড়ায় পথ অবরোধে স্থানীয়রা।
হুগলি, ১৯ জুন:- বৃষ্টিতে জলমগ্ন চুঁচুড়ার চকবাজার ১ নম্বর সোনাটুলী এলাকা। প্রতিবাদে সকাল থেকে চুঁচুড়া-ত্রিবেণী রুটের চকবাজার মোড়ের কাছে পথ অবরোধ স্থানীয়দের। প্রায় ঘন্টা তিনেক ধরে চলছে অবরোধ। স্থানীয়দের দাবি নমামি গঙ্গের কাজের সময় নিকাশি খালের লক গেট আটকে বিপত্তি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ। ওই রুটে যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি অবিলম্বে ওই লোক গেট ভাঙতে […]





