পশ্চিম মেদিনীপুর , ১৪ এপ্রিল:- বুধবার চৈত্র সংক্রান্তি। প্রতি বছর এই দিনটিতে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার সোনাকানিয়ায় প্রিয় সূবর্ণরেখার বালুচরে বসে বালিমেলা। এই সূবর্ণরেখা এখানে অনেকটা বাংলা ওড়িশার সীমান্ত রেখার মতো কাজ করে। গত বছর করো-না পরিস্থিতির জন্য এই মেলা অনুষ্ঠিত হতে পারে নি। কিন্তু এবছর এই মেলায় মানুষের ঢল নামল। পাশাপাশি দুই রাজ্যের প্রায় ২০ টি গ্রামের জনগণের ভিড় পরিলক্ষিত হয় এই মেলায়। বালির প্রখর তাপ থেকে রেহাই পেতে সকাল থেকেই মেলা শুরু হয়। মেলায় সারিসারি দোকানপাটের সাথে নদীর তীরে তীরে চলে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান পর্ব। এই মেলার বিশেষ বৈশিষ্ট্য হল, এই মেলা কারো উদ্যোগে আয়োজিত হয় না। চিরাচরিত প্রথা মেনে সকাল সকাল নিজের নিয়মেই শুরু হয় আবার নিজের নিয়মেই শেষ হয় দুপুরে।
Related Articles
বালিতে বন্ধ হয়ে গেল অরুণ ইলেক্ট্রিক্যাল প্রাইভেট লিমিটেড কারখানা। কর্মহীন হয়ে পড়লেন এখানকার কর্মীরা।
হাওড়া , ২২ জুন:- বালিতে বন্ধ হয়ে গেল অরুণ ইলেক্ট্রিক্যাল প্রাইভেট লিমিটেড কারখানা। এর জেরে কর্মহীন হয়ে পড়লেন এখানকার কর্মীরা। বালি থানার অন্তর্গত বেলুড় স্টেশন রোডেই রয়েছে এই কারখানা। যেখানে কাজ করেন প্রায় ৪০ জন। প্রত্যেক মাসের ২২ তারিখ কর্মীদের বেতন হত। সোমবার সকালে যখন শ্রমিকরা কাজ করতে আসেন তখন কারখানা বন্ধের নোটিশ দেখেন তারা। […]
রাজ্যে ফের কড়া লকডাউন , কন্টেইনমেন্ট জোনে প্রায় সবই বন্ধ থাকবে।
নবান্ন , ৭ জুলাই:- যেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছিল তেমনটাই হল। কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলা প্রশাসনের উদ্দেশে নির্দেশিকা জারি করে নবান্ন জানিয়ে দিল, কন্টেইনমেন্ট জোনগুলিতে ফের কড়া লকডাউন করতে হবে। ৯ জুলাই বিকেল পাঁচটা থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। কতদিন চলবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। নবান্নের তরফে যে নির্দেশিকা জেলায় জেলায় পাঠানো হয়েছে তাতে […]
জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশন সংগঠনের বিরুদ্ধে।
মালদা,৮ ফেব্রুয়ারি:- জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশন মালদা জেলা শাখার সাধারণ সভায় রাজ্য এবং জেলার সরকারি আধিকারিক এবং কর্মীদের সামনেই এই ঘটনা ঘটে। এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব এবং বুদ্ধিজীবীরা। অভিযোগ শনিবার মালদা সেচ দপ্তরে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশন সরকারি কর্মচারীদের সাধারণ সভা। সেখানে […]



