চিরঞ্জিত ঘোষ , ১৩ এপ্রিল:- বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩, আহত ২০। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হুগলির চন্ডিতলা থানার কলাছড়া এলাকায়। দুফুরের দিকে রাস্তাঘাট ফাঁকাই ছিল, বাস কলকাতার দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল, গাড়ী কলকাতার দিকে যাবার সময় নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি ধাক্কায় পাশে পুকুরে পরে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা তিনজনের। যদিও বাসে থাকা বেশ কিছু যাত্রী আহত হয়। একজন গুরুতর আহত অবস্থায় চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি। দুটি গাড়িকেই আটক করেছে চন্ডীতলা থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে কয়েক কিছুক্ষন যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে অবশেষে চন্ডীতলা থানার পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
Related Articles
হাওড়াতেও উদযাপিত করম উৎসব।
হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- হাওড়ায় ডোমজুড় থানা এলাকার বাঁকড়া দক্ষিণ পল্লীতে আদিবাসী সম্প্রদায়ের মানুষের অন্যতম উৎসব করম উৎসব সাড়ম্বরে পালিত হলো। প্রকৃতি ও মানুষের নিবিড় বন্ধন উদযাপনের উৎসবের আরেক নাম করম উৎসব। আদিবাসীদের মধ্যে শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে হাওড়াতেও সাড়ম্বরে উদযাপিত হয় এই করম উৎসব। আদিবাসী আখড়া সাঁতরাগাছিতে করম উৎসবের আয়োজন করা হয়। যেখানে বহু […]
গোঘাটে “বাংলার গর্ব মমতা” ফেস্টুনে বিধায়কের ছবি কাটা , এলাকায় চাঞ্চল্য।
হুগলি , ২৩ ডিসেম্বর:- আর মাত্র কয়েক মাস পর রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শাসক থেকে বিরোধী সব দলই ময়দানে নেমে গেছে। এই নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে শুরু হয়েছে রাজ্য সরকারের নতুন কর্মসূচি তথা তৃণমূল সরকারের নতুন কর্মসূচি বলা যেতেই পারে বঙ্গধ্বনি। এই কর্মসূচি চলছে রাজ্যের দিকে […]
হাওড়ায় ভোট গণনা কেন্দ্রের বাইরে ভীড় হটাতে লাঠিচার্জ নিরাপত্তা বাহিনীর।
হাওড়া, ১১ জুলাই:- হাওড়া সাঁকরাইলের সিকম ইঞ্জিনিয়ারিং কলেজের ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জ। ভোট গণনাকেন্দ্রের গেটে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। ভোটকেন্দ্রে ঢোকার জন্য তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করেন বলে অভিযোগ। এরপরই পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠচার্জ করে নিরাপত্তা বাহিনী। Post Views: 337








