হুগলি , ১৩ এপ্রিল:-করোনা সংক্রমন বৃদ্ধির কারনে পূর্নার্থীদের জন্য আবার ও অনির্দিষ্টকালের জন্য তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ করল তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ। তারকেশ্বর এসেস্টের মোহান্ত মহারাজ দন্ডীস্বামী সুরেশ্বর আশ্রম একথা জানিয়ে বলেন, গত ১০ তারিখে একটি নির্দেশিকা জারি করে গর্ভগৃহে প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে। মূল কারন হল, এ বছর করোনা লাফিয়ে লাঠিয়ে বাড়ছে । তাই আমরা যদি সচেতন না নিই ,মানুষকে যদি সচেতন না করতে পারি তাহলে তারকেশ্বরকে রক্ষা করতে পারবো না। পরিস্থিতি উন্নতি হলে তখন পুনরায় সিন্ধান পরিবর্তন করা হবে। সেই সঙ্গে তিনি আরো জানান, যাত্রীদের চোঙায় জল ঢালতে হবে । করোনার সুরক্ষা বিধি মেনে, মুখে মাস্ক পড়ে যাত্রীদের প্রবেশ করতে হবে ।
Related Articles
পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কিষান ক্ষেতমজুর সেলের সভাপতির পদত্যাগ।
পশ্চিম মেদিনীপুর , ১৭ ডিসেম্বর:- শুভেন্দু অধিকারী তার মন্ত্রিত্ব সহ বিধায়ক ও দলীয় সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার পরই তার অনুগামী হিসাবে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কিষান ক্ষেতমজুর সেলের সভাপতি দুলাল মণ্ডল একশত তৃণমূল কর্মীকে সঙ্গে দল থেকে পদত্যাগ করলেন। যদিও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির বক্তব্য এতে দলের কোনো ক্ষতি […]
লাগাতার ভার্চুয়াল বৈঠক সরকারি কাজের গতি ব্যাহত হচ্ছে বলে দাবি প্রশাসন কর্তাদের।
কলকাতা, ২৬ ডিসেম্বর:- ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সতীর্থদের সঙ্গে সমন্বয় হোক বা নিয়মিত কাজের অগ্রগতি পর্যালোচনা, সরকারি প্রকল্পের গতি মসৃণ ও দ্রুত করতে অভ্যন্তরীণ বৈঠকের গুরুত্ব অপরিসীম। করোনাকালে সরকারি কাজে অনলাইন এবং ভার্চুয়াল বৈঠকের গুরুত্ব বেড়েছে দ্রুত গতিতে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই লাগাতার বৈঠক সরকারি কাজের গতি ব্যাহত করছে বলে দাবি প্রশাসনের কর্তাদের। বিশেষ করে […]
মাথাভাঙায় প্রধান পদ নিয়ে কাজিয়ার শিকার পঞ্চায়েত কর্মীরা, মহকুমা শাসকের দ্বারস্থ।
কোচবিহার,৬ মার্চ:- রাজনৈতিক কারণে বারবার ঘেরাও আন্দোলনের মুখে পড়ে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা গ্রাম পঞ্চায়েতের কর্মীরা এবার মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। আজ মাথাভাঙা মহকুমা শাসক জিতিন যাদবের কাছে স্মারকলিপি দেন গ্রাম পঞ্চায়েত কর্মী এক্য মঞ্চ। তাদের অভিযোগ, মাথাভাঙা ১ নম্বর ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক কারণে টানা আন্দোলন কর্মসূচী চলছে। এর জেরে মাঝে মধ্যেই গ্রাম […]




