কলকাতা , ১৩ এপ্রিল:- রাজ্য সরকার করোনা সংক্রমণ মোকাবিলায় বিভিন্ন সরকারি হাসপাতালের কোভিড শয্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল গুলোতে আরও এক হাজার আটশো চব্বিশটি শয্যা বাড়ানো হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে এম আর বাঙ্গুর হাসপাতাল ২৭২টি, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল ৩৬০টি, বেলেঘাটা আইডি তে ১৫০ টি, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল ২৭৫টি শয্যা বাড়ানো হবে বলে জানা গিয়েছে। রাজ্যে বর্তমানে যে পাঁচ হাজার ৬০৪ টি কোভিড শয্যা রয়েছে তা বাড়িয়ে সাত হাজার ৪২৮ টি করা হচ্ছে। এছাড়াও সেফ হাউস গুলিকে পুনরায় সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে। এইদিকে রাজ্যে আজ আরও তিন লক্ষ ভ্যাকসিন এসে পৌঁছেছে। এই নিয়ে গতকাল থেকে দুই দফায় রাজ্যে সাত লক্ষ ভ্যাকসিন এল।
Related Articles
বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল এবং প্রার্থীদের সমান সুযোগের নির্দেশ কমিশনের।
কলকাতা ,১৪মার্চ:- নির্বাচনী প্রচার সংক্রান্ত ব্যানার হোর্ডিং অথবা বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল এবং প্রার্থীদের সমান সুযোগ দিতে হবে। পুদুচেরি এবং চার রাজ্যের মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই মর্মে চিঠি পাঠালো নির্বাচন কমিশন। কোন বিশেষ রাজনৈতিক দল এক্ষেত্রে একচেটিয়া সুযোগ পাচ্ছে বলে কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপরই কমিশনের তরফে এই নির্দেশ […]
কলকাতা হাইকোর্টে নতুন পাবলিক প্রসিকিউটার।
কলকাতা, ৭ নভেম্বর:- কলকাতা হাইকোর্টের নতুন পাবলিক প্রসিকউটার হলেন দেবাশিস রায়। তিনি শাশ্বত গোপাল মুখোপাধ্যায়ের স্থলাভিসিক্ত হলেন। ছ’বছরের বেশি সময় শাশ্বত বাবু, কলকাতা হাইকোর্টে পিপি পদে ছিলেন। হাই কোর্টে ফৌজদারি কার্যবিধির সব মামলার দেখভালের দায়িত্বে থাকেন পিপি। আদালতের সংক্রান্ত আইন বিভাগের অনেক প্রশাসনিক সিদ্ধান্তও তাঁকে নিতে হয়। গত কয়েক বছরে নানা গুরুত্বপূর্ণ মামলায় রাজ্যের হয়ে […]
পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরলেও বন্ধ রোজগার , চিন্তার ভাঁজ কপালে।
চিরঞ্জিত ঘোষ , ১৪ জুলাই:- লকডাউনের জেরে শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরেছে বাড়ি। নেই কোনো রোজগার। ফুরিয়ে আসছে সঞ্চিত অল্প পুঁজি। চিন্তার ভাঁজ কপালে। সামনের দিনে কী করে চলবে সংসার। সেই চিন্তা গ্রাস করেছে পরিবারের সকলকে। সামান্য কাজ চেয়ে সকলের দরজায় গিয়েও প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি। ডানকুনি পৌরসভার ৪ নং ওয়ার্ডের আঁকডাঙ্গা উত্তরপাড়ার বাসিন্দা আলমগীর […]




