কলকাতা, ১২ এপ্রিল:- পঞ্চম দফা নির্বাচনে মোট ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যাবহার করা হবে। এমনটাই কমিশন সূত্রে জানা গিয়েছে। এই মুহূর্তে রাজ্যে মোট ১০৭১ কোম্পানি বাহিনী আছে। তবে ৮৫৩ কোম্পানির মধ্যে বারাসাত ৬৯, ব্যারাকপুর ৬১, বসিরহাট ১০৭, বিধাননগর ৪৬, দার্জিলিং ৬৮, জলপাইগুড়ি ১২২, কলিম্পং ২১, কৃষ্ণনগর ১১, পূর্ব বর্ধমান ১৫৫, রানাঘাট ১৪০, শিলিগুড়ি ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বলবৎ থাকবে। এছাড়াও ৬৯০ টি সেক্টর অফিস থাকবে। প্রতিটি সেক্টর অফিসে একজন এস আই বা এ এস আই সঙ্গে চার জন থাকবে। পঞ্চম দফায় ৪৫টি বিধান সভা আসনের মোট ১৫৭৮৯ টি বুথে নির্বাচন হবে।
Related Articles
মোদীর গড়ে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ। প্রতিবাদে হাওড়ায় তৃণমূলের ধিক্কার মিছিল।
হাওড়া, ৩ মার্চ:- উত্তরপ্রদেশে যাওয়ার পরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বুধবার বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি কর্মী সমর্থকেরা। অভিযোগ, বারাণসীতে গঙ্গার ঘাটে যাওয়ার পথে মমতাকে কালো পতাকাও দেখানো হয়। জয় শ্রীরাম স্লোগানও ওঠে। এই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে হাওড়ায় ধিক্কার মিছিল করে তৃণমূল। বারাণসীর ঘটনার প্রতিবাদে এদিন সকাল ১০টায় হাওড়ার শিবপুর ট্রামডিপো থেকে হাওড়া […]
প্রথম পর্বের দ্বিতীয় দফার টিকাকরণ চলেছে।
কলকাতা , ১৮ জানুয়ারি:- রাজ্যজুড়ে আজ করোনা ভ্যাকসিনের প্রথম পর্বের দ্বিতীয় দফার টিকাকরণ চলেছে। সকাল ৯টা থেকেই রাজ্যের ২০৭ কেন্দ্রে টিকাকরণ শুরু হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর গত শনিনার টিকা করণ শুরু হওয়ার দিনে টিকা দানের লক্ষ্য পূরণ সম্ভব হয়নি। টিকার অপচয়ের অভিযোগ উঠেছে। এমত অবস্থায় কোন ভাবেই যেন টিকার অপচয় না হয় তা সুনিশ্চিত […]
বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুতে রণক্ষেত্র চাকদহ , বাসে আগুন লাগলো উত্তেজিত জনতা।
নদীয়া,২৪ ডিসেম্বর:- ৩৪ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র নদীয়ার চাকদহ। উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দিল বাসে,ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন।সূত্রের খবর,মঙ্গলবার সকালে নদীয়ার চাকদহ থানার উত্তর পাঁচপতায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বাসের ধাক্কায় আতাব মন্ডল নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়। […]







